অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে পাঁজরে আঘাত, গুরুতর জখম সুনীল শেট্টি, এখন কেমন আছেন?

বৃহস্পতিবার একটি গুরুতর চোট পেয়েছেন সুনীল শেট্টি (suniel shetty)। জানা গিয়েছে, তিনি সিরিজের একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমা বা সিরিজ বা সিরিয়ালের শুটিং সেটে তারকা দের চোট পাওয়ার বিষয়টি নিত্যদিনের ঘটনা। বড় বড় তারকারা এমন চোটের কারণে মৃত্যুর মুখ থেকেও ঘুরে এসেছে। যাই হোক, এবার শুটিং সেটে গুরুতর চোট পেলেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। যিনি বর্তমানে তাঁর আসন্ন ওয়েব শো, ‘হান্টার’-এর শুটিংয়ে ব্যস্ত। বৃহস্পতিবার একটি গুরুতর চোট পেয়েছেন সুনীল শেট্টি (suniel shetty)। জানা গিয়েছে, তিনি সিরিজের একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। চোট পাওয়ার পর সেটের মধ্যেই অভিনেতাকে দেখতে চিকিৎসক আসে। ঘটনাটি ভক্তদের উদ্বিগ্ন করেছে।

একটি রিপোর্ট অনুসারে, সুনীল শেট্টি ‘হান্টার’-এর একটি তীব্র লড়াইয়ের সিকোয়েন্সের জন্য ৪-৫ জন অ্যাকশন পারফর্মারের সঙ্গে শুটিং করছিলেন। আর শুটিংয়ের জন্য, দলটি প্রপ হিসাবে একটি কাঠের বস্তু ব্যবহার করেছিল। আর ভুল পদক্ষেপের কারণে, সুনীল শেট্টির বুকের পাঁজরে কাঠের বস্তুটি আঘাত করে। যাতে গুরুতর আহত হয়েছেন অভিনেতা। এই ঘটনাটির পরেই শুটিং বন্ধ করা হয়। এবং অভিনেতা কে অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে যে, আঘাত পরীক্ষার জন্য একজন চিকিৎসককে এক্স-রে মেশিন-সহ সেটে নিয়ে যাওয়া হয়। এই মূহুর্তে অভিনেতার শরীরের কোনও অংশে চোট লেগেছে কিনা, তার পরীক্ষা করা হচ্ছে।

যদিও সুনীল শেট্টি তাঁর স্বাস্থ্যের একটি আপডেট তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। তাঁর কথায়, “সামান্য চোট, গুরুতর কিছু নয়! আমি একেবারে ভাল আছি এবং পরবর্তী শটের জন্য প্রস্তুত। সকলের ভালবাসা ও যত্নের জন্য কৃতজ্ঞ।” উল্লেখ্য, ‘হান্টার’-ওয়েব সিরিজে সুনীল শেট্টি মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের অস্পষ্ট মামলা সমাধানকারী একজন পুলিশ হিসাবে অভিনয় করছেন। শোতে এশা দেওল, বরখা বিষ্ট, করণবীর শর্মা এবং রাহুল দেবও মুখ্য ভূমিকায় রয়েছেন। এছাড়াও, সুনীল শেট্টিকে পরবর্তীতে দেখা যাবে অক্ষয় কুমার, অনিল কাপুর, ববি দেওল, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, শ্রেয়াস তালপাড়ে, মিকা সিং, সঞ্জয় দত্ত এবং অন্যান্যদের সঙ্গে ওয়েলকাম টু দ্য জঙ্গলে।

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান