রেস্তরাঁ মোছার কাজ থেকে তিনটি বিল্ডিংয়ের মালিক, সুনীলের বাবার কঠিন জীবনযুদ্ধ

যেখানে তিনি বলেন, কীভাবে তার বাবা ম্যাঙ্গালোর থেকে মুম্বাই এসেছিলেন এবং ৯ বছর বয়সে একটি দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁয় ওয়েটার হিসাবে কাজ করেছিলেন। আর সেখানেই কীবাবে একাধিক ভবনের মালিক হলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবার যোগ্য পুত্র বলিউড অভিনেতা সুনীল শেট্টি। এককালে যিনি বিলাসবহুল রেস্তরাঁর টেবিল মুছতেন, তিনিই পরবর্তীতে তিন তিনটে বিল্ডিংয়ের মালিক হন। হ্যাঁ, অভিনেতা বাবার থেকেই জীবনযুদ্ধে জেতার অনুপ্রেরণা পেয়েছেন। হ্যাঁ, সম্প্রতি বাবার জীবনযুদ্ধের কাহিনী একটি সাক্ষাৎকারে জানালেন সুনীল শেট্টি। সুনীল শেট্টির মাত্র ৯ বছর বয়সেই ম্যাঙ্গালোর থেকে মুম্বাই এসেছিলেন এবং সেখানে একটি দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁয় ওয়েটার হিসাবে কাজ করতে শুরু করেন। আর তা করেই মুম্বইয়ের মতো বিলাসবহুল শহরে তিন টি বিল্ডিংয়ের মালিক হন সুনীল শেট্টির বাবা। বর্তমানে যেগুলি রক্ষণাবেক্ষণ করছেন অভিনেতা। প্রবীণ অভিনেতা সুনীল শেট্টি। বর্তমানে তাঁকে খুব একটা ছবি করতে না দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয় থাকেন।

ভক্তদের সঙ্গে নিজের জীবনের নানা রকমের আপডেট ভাগ করে নেন। বলিউডের ‘ আন্না ‘ নামে পরিচিত তিনি। তিনি মুম্বইতে একটি খাবার অ্যাপের ব্যবসাও শুরু করেছেন। সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান জুটি হর্ষ লম্বাচিয়া ও ভারতী সিং-এর সঙ্গে একটি চ্যাট শোতে তাঁর বাবার জীবনযুদ্ধের বিষয়ে নানা কথোপকথন সারলেন। যেখানে তিনি বলেন, কীভাবে তার বাবা ম্যাঙ্গালোর থেকে মুম্বাই এসেছিলেন এবং ৯ বছর বয়সে একটি দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁয় ওয়েটার হিসাবে কাজ করেছিলেন। আর সেখানেই কীবাবে একাধিক ভবনের মালিক হলেন।

সুনীল বলেন, “আমার বাবা ছোটবেলায় পালিয়ে মুম্বাই এসেছিলেন। তাঁর বাবা ছিল না, তিন বোনের দায়িত্ব নেওয়ার জন্যে মুম্বই চলে আসেন। এরপর তিনি নয় বছর বয়সে একটি দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁয় কাজ শুরু করেন। তার প্রথম কাজ ছিল টেবিল পরিষ্কার করা। সে এত ছোট ছিল যে, তাকে টেবিলের চারদিকে চক্কর দিয়ে টেবিল পরিষ্কার করতে হত। ভাতের বস্তায় ঘুমাতেন। এরপর তাঁর বস তিনটি বিল্ডিং কিনেছিলেন, এবং বাবা বড় হলে তাকে সেগুলি পরিচালনা করতে বলা হয়। এরপর তাঁর বস অবসরে গেলে আমার বাবা তিনটি বিল্ডিংই কিনে নেন। আমার কাছে এখনও তিনটি ভবন আছে। আর সেখান থেকেই আমাদের যাত্রা শুরু হয়।”

সুনীলকে শেষবার ডান্স রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে 4’ – এর বিচারক হিসেবে দেখা গিয়েছিল। তাকে বিবেক ওবেরয়, সোনালি কুলকার্নি, এবং সমীক্ষা ভাটনগর অভিনীত সমিত কাক্কাড পরিচালিত ‘ধারাভি ব্যাঙ্ক’-এও দেখা গিয়েছিল। এছাড়াও তাকে ‘হান্টার টুতেগা নাহি তোদেগা’-তেও দেখা গেছে, যেখানে তিনি এশা দেওল, বরখা বিষ্ট, করণভীর শর্মা এবং রাহুল দেব সহ একজন প্রতিভাবান কাস্টের সঙ্গে তিনি একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে সুনীল শেট্টি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ দিয়ে রূপালী পর্দায় ফিরে আসার জন্য প্রস্তুত। ছবিটি আগামী ২০ ডিসেম্বর, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এছাড়াও তিনি লায়ন্সগেটের আসন্ন অ্যাকশন থ্রিলারে পূজা ভাটের সঙ্গে পুনরায় একত্রিত হবেন। তারা এর আগে ১৯৯৭ সালে জেপি দত্তের চলচ্চিত্র সীমান্তে অভিনয় করেছিলেন।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী