‘পরিবারকে কালিমাপ্ত করতে চাই না’, ৪০ কোটি টাকার তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব ফেরান সুনীল শেট্টি

এমনকী এই বিজ্ঞাপনে মুখ হওয়ার জন্যে ৪০ কোটি টাকার প্রস্তাব পেয়েও বিজ্ঞাপন সংস্থাকে ফিরিয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা সুনীল শেট্টি। কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই পণ্য বিজ্ঞাপণের প্রধান মুখ হয়ে থাকেন পপুলার বলিউড তারকারা। যাতে গ্রাহকদের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়ে। কিন্তু টাকার লোভে দেশবাসীর কথা মাথায় না রেখেই ভুলভাল বিজ্ঞাপনে চুক্তি করে ফেলেন তারকারা। যার মধ্যে একটি তামকজাত দ্রব্যের বিজ্ঞাপন। হ্যাঁ, বর্তমানে কিছু তামাকজাত বিজ্ঞাপনের প্রধান মুখ হিসেবে রয়েছেন অজয় দেবগন, শাহরুখ খান, আমির খান, সলমান খানেরা। তা নিয়ে বেশ কয়েকবার আইনি বিপাকেও পড়েছেন তারকারা। তরুণ প্রজন্মকে কলুষিত হওয়ার অভিযোগে তাঁদের আইনি নোটিশ ধরানো হয়েছে। যদিও অক্ষয় কুমার বিতর্কের মুখে পড়ার পরেই তামাকজাত বিজ্ঞাপনের থেকে সরে দাঁড়ান। এমনকী এই বিজ্ঞাপনে মুখ হওয়ার জন্যে ৪০ কোটি টাকার প্রস্তাব পেয়েও বিজ্ঞাপন সংস্থাকে ফিরিয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা সুনীল শেট্টি। কিন্তু কেন? পরিবারের সম্মানের কথা ভেবে তিনি এই কাজ করেছিলেন।

হ্যাঁ, সম্প্রতি এই বিষয়ে একটি সংবাদ সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন অভি নেতা। যেখানে টাকার লোভে বলিউডের প্রখ্যাত তারকারা তামাকজাত এবং অ্যালকোহল ব্র্যান্ডের
বিজ্ঞাপনে মুখ হওয়ার জন্যে একবারও ভাবেন না, সেখানে সুনীল শেট্টির এত বড় ত্যাগ, সত্যিই প্রশংসা নীয়। অনেক বলিউড তারকা তামাক ব্র্যান্ডের প্রচার চালিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংও হন। এক্ষেত্রে সাধারণ মানুষের যুক্তি, জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে তারকাদের দায়িত্বশীল হওয়া উচিত, বিশেষ করে যুবসমাজের উপর তামাকের প্রভাব বিবেচনা করা উচিত। তা ভেবেই সুনীল শেট্টি কোটি কোটি টাকার একটি তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করে ছিলেন। এবং বলেছিলেন যে, তিনি এমন কিছু প্রচার করবেন না যা তিনি বিশ্বাস করেন না। মোটা অঙ্কের অর্থের প্রস্তাব পেয়েও তিনি তা প্রত্যাখ্যান করে ছিলেন।

সুনীল জানান, ‘আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ। আমার শরীর আমাকে চলচ্চিত্রের ব্যবসায় সুযোগ দিয়েছে। যদি আমি এটিকে আমার উপাসনার স্থান হিসাবে বিবেচনা না করতাম, তাহলে আমি নিজের ক্ষতি করতাম। আমার সন্তানদের জন্য আমি কী উত্তরাধিকার রেখে যাব? আজ আমি সিনেমা তেমন করিনা, তবুও আমি ১৭-২০ বছর বয়সী ছেলে-মেয়েদের কাছ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা পাই। এটা অসাধারণ।’ এরপর তিনি বলেন,’ আমাকে ৪০ কোটি টাকার একটি তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তাদের বলেছিলাম, ‘তোমরা কি মনে করো আমি ধরা দেব তোমাদের কাছে? একেবারেই নয়। হয়তো তাদের টাকার প্রয়োজন ছিল, কিন্তু আমার নেই। আমি এমন কিছু করব না যা আমি বিশ্বাস করি না। কারণ এতে আহান, আথিয়া এবং রাহুল, সকলকেই কলঙ্কিত করা হবে।’

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা