আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ে মাত্র দু’মাস বাকি ছিল, কীভাবে প্রথম ভালবাসার কাছে ঠকেছিলেন সানি লিওন

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! যাঁকে পাওয়ার জন্যে গোটা দেশ মরিয়া, পুরুষদের রাতের ঘুম ওড়ান যিনি, তাঁকেই নাকি বিয়ে করতে চাননি তাঁর প্রেমিক। হ্যাঁ, জীবনের এক অজানা অধ্যায়ের কথা সামনে আনলেন বলিউডের হার্টথ্রব অভিনেত্রী সানি লিওন। অতীতে তিনি পর্ণস্টার হলেও এখন তিনি সম্পূর্ণ বলিউডের। যাই হোক, বর্তমানে তিনি ডেটিং রিয়েলিটি শো ‘এমটিভি স্প্লিটসভিলা এক্স ৫: এক্সস্কিজ মি প্লিজ’ তনুজ বিরওয়ানির সঙ্গে হোস্ট করেছেন। শোটির একটি সাম্প্রতিক পর্বে অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন যে, তাঁর প্রাক্তন প্রেমিক তাঁর সঙ্গে প্রতারণা করেছেন৷ সেই ব্যক্তির সঙ্গে বাগদানও হয়ে গিয়েছিল অভিনেত্রীর, এমনকী দুই মাসের মধ্যে বিয়েও হওয়ার কথা ছিল তাঁদের।

কিন্তু শেষ মুহূর্তে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক তাঁকে বলে যে, তাঁকে আর ভালবাসে না সে। প্রাক্তনের দেওয়া সেই আঘাত, বিশ্বাসঘাতকতা কাটিয়ে উঠতে অনেকদিন সময় লেগেছিল সানি লিওনের। অভিনেত্রীর কথায়, “আমার স্বামীর সঙ্গে দেখা হওয়ার আগে আমার আরও একবার বাগদান হয়েছিল। কিন্তু সেটা ভুল ছিল। সে আমার সঙ্গে প্রতারণা করেছিল! আমি শেষ পর্যন্ত তাঁকে জিজ্ঞাসা করেছিলাম যে সে, আমাকে আর ভালোবাসে কিনা, এবং সে বলেছিল, ‘না, আমি তোমাকে আর ভালোবাসি না’।”

এরপরেই সানি লিওন ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বর্তমানে এই দম্পতির তিনটি সন্তান, কন্যা নিশা, এবং এক জোড়া যমজ, নোয়া এবং আশ। অভিনেত্রী আরও বলেন, “আমি তাঁর জন্যে অপেক্ষা করেছিলাম। ড্যানিয়েলের সঙ্গে আমার বিয়ের দুই মাস আগে আমি তাঁকে শেষবার দেখার জন্য করেছিলাম। কিন্তু সে আমাকে ফিরিয়ে দেয়, এটি ছিল সবচেয়ে খারাপ অনুভূতির মধ্যে একটি। কিন্তু তারপর ঈশ্বর আশ্চর্যজনক আমার কাছে একজন দেবদূত পাঠান, তিনি আমার বর্তমান স্বামী। যিনি আমার পাশে সবসময় ছিলেন, যখন আমার মা মারা যায় এবং বাবা মারা যায়, সবসময় আমার পাশে থেকেছে। এটাই আমার সর্বোত্তম প্রাপ্য।” উল্লেখ্য, ‘MTV Splitsvilla X5: ExSqueeze Me Please’ MTV এবং Jio Cinema-এ স্ক্রীনিংয়ের জন্য উপলব্ধ৷

Published by:

Share Link:

More Releted News:

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ