আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাইট ক্লাবে সানি লিওনের শো বন্ধ করলেন হায়দরাবাদ পুলিশ

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেত্রী সানি লিওন, নীল ছবির দুনিয়াকে পুরোপুরিভাবে বিদায় জানিয়ে এখন বলিউডেই রাজত্ব তাঁর। যদিও ছেলে-মেয়ের জন্যে তিনি চিন্তিত। কারণ তাঁরা যখন মায়ের অতীত জানবে, তখন মায়ের প্রতি তাঁদের ঘৃণা জন্মাতে বাধ্য। সেই কারণে এখন থেকেই চিন্তায় থাকেন সানি লিওন। যাই হোক, ৪৪ বছরেও অভিনেত্রীর গ্ল্যামার দেখে নেশায় মাতোয়ারা গোটা বিশ্ব। বলিউড দর্শকদের কাছেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। যাই হোক, বিভিন্ন কারণে একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন সানি লিওন। তাঁর বিরুদ্ধে অনুষ্ঠানে যাওয়ার অগ্রিম টাকা নিয়েও অনুষ্ঠানে না যাওয়ার অভিযোগ ছিল।

তবে এবার সানি লিওনের একটি ইভেন্টে গিয়ে পুলিশ বন্ধ করে দিল তাঁর শো। গত ৩০ নভেম্বর শনিবার হায়দরাবাদের জুবিলি হিলসের ইলুজিয়ন পাবে একটি ডিজে নাইটে উপস্থিত হওয়ার কথা ছিল সানির। কিন্তু অনুষ্ঠানের পরিচালনায় খামতি থাকায় আয়োজকদের অনুষ্ঠানটি করার অনুমতি দেয়নি পুলিশ। শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করা হয়। কিন্তু ততক্ষণে লাইভ ইভেন্টে পারফর্মের জন্যে সানি লিওন হায়দরাবাদে চলে গিয়েছেন। জানা গিয়েছে, শনিবার রাত ১১ টা থেকে ১২:৩০ টার মধ্যে সানির লিওনের পারফর্মের পরিকল্পনা ছিল। এমনকী সানি লিওনের শোয়ের জন্যে আয়োজকরা BookMyShow-এ প্রায় ৫০০ টি টিকিট বিক্রি করেছে।

তাই পুলিশের অনুমতি প্রত্যাখ্যান সত্ত্বেও আয়োজকরা অনুষ্ঠানটি চালিয়ে যান। এরপরেই জুবিলি হিলস পুলিশ পাবে গিয়ে অনুষ্ঠানে হস্তক্ষেপ করেন। পাবের বাইরে জড়ো হয়ে যান তাঁরা, শেষমেশ নির্মাতারা ইভেন্টটি বাতিল করতে বাধ্য হন। রাত ৮টা থেকে ১টা পর্যন্ত প্রায় শতাধিক পুলিশ সভাস্থলে মোতায়েন ছিল। ফলে অনুষ্ঠানে সানি লিওনকে দেখতে আসা দর্শকরা বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন। আয়োজকরা তখন বাধ্য হয়ে ঘোষণা করেন, সানির অসুস্থতার তাঁরা কারণে অনুষ্ঠানকি বাতিল করতে বাধ্য হয়েছেন। অনুষ্ঠানস্থলে জড়ো হওয়া জনতা শেষ পর্যন্ত চলে যেতে শুরু করে। পুলিশ অফিসাররা বেলা ১টার মধ্যে ঘটনাস্থল ত্যাগ করেন।

Published by:

Share Link:

More Releted News:

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ