দুর্ঘটনায় মৃত্যু এক ভক্তের পরিবারের যাবতীয় দায়িত্ব নিলেন সূর্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতারা ব্যক্তিগত দিক দিয়ে বেশি লাইমলাইটে না এলেও তাঁদের কিছু কিছু কৃতিত্বের কারণে মাঝে মধ্যেই সংবাদের প্রথম পাতার শিরোনাম হয়ে যান তাঁরা। আল্লু অর্জুন বলুন বা রাম চরণ বা সূর্য এহেন সকল সুপারস্টারদেরই নাম গোটা বিশ্বে নামাঙ্কিত, তাঁদের জনপ্রিয়তাও আকাশছোঁয়া। যদিও এখন মানুষ বলিউড ছেড়ে বেশি ঝুঁকছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবিগুলির উপর। বলা বাহুল্য, এই নিয়ে রীতিমতন একটি ঠান্ডা যুদ্ধের তৈরি হয়েছে, বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে। সেই নিয়ে প্রায় প্রতিদিনই নানা রকম বিতর্ক ডানা মেলে। যাই হোক, আজ আমাদের আলোচ্য বিষয়, তামিল সুপারস্টার সূর্য শিবকুমারকে নিয়ে।

অভিনেতা-প্রযোজক সূর্য এদিন ফের সংবাদের শিরোনামে জায়গা করে নিলেন, না না অভিনয়ের জন্যে নয়। একটি মহান কাজের জন্যে ফের লাইমলাইটে এলেন নায়ক। সূর্য গতকাল অর্থাৎ সোমবার নামাক্কালে গিয়েছিলেন এক ভক্তকে শ্রদ্ধা জানাতে। তাঁর সেই ভক্ত কিছুদিন আগেই একটি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন, তাঁর প্রয়াত ভক্তের নাম জগদীশ, যাঁর বয়স মাত্র ২৭ বছর। যিনি নামক্কাল জেলার নায়কের একটি ফ্যান ক্লাবের কোষাধ্যক্ষের পদ অধিষ্ঠিত করেছিলেন। এদিন তিনি তাঁর সেই ভক্তের বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এলেন। এমনকী সূর্য সোমবার জগদীশের বাড়িতে গিয়ে, ভক্তের পরিবারকে তাঁর সমবেদনা জানিয়েছেন। এছাড়া তিনি সেখানে প্রায় ৩০ মিনিট ছিলেন। না এখানেই শেষ নয়, খবর অনুযায়ী, সূর্য জগদীশের স্ত্রীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে, তিনি তাঁর মেয়ের শিক্ষার খরচও বহন করবেন। যদিও সূর্য্য এমনিতেও দাতব্য কাজের জন্য পরিচিত।

 

তিনি আগরাম ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন, যেখানে শহর এবং গ্রামীণ এলাকার সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শিশুদের জন্যে শিক্ষার যাবতীয় প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া হয়৷ গত বছরে সূর্যের অভিনীত সামাজিক-রাজনৈতিক সিনেমা ‘জয় ভীম’ এর জনপ্রিয়তা গোটা দেশে ছড়িয়ে পড়েছিল৷ এমনকী তাঁর অভিনীত এই ছবিটি বিশ্বজুড়েও অনেক নাম কামিয়েছিল। তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছিল, ‘Etharkkum Thunindhavan’ ছবিতে। তাঁর এই ছবিও ব্যপক প্রশংসিত হয়েছিল। আপাততঃ তিনি এখন ব্যস্ত তাঁর, পরবর্তী ছবির পরিচালনার কাজে। তাঁকে পরিবর্তীতে দেখা যাবে, বহু প্রতীক্ষিত সিনেমা বিক্রম-এ। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন, কমল হাসান। লোকেশ কানাগরাজের রচনা ও পরিচালনায় এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩ জুন।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!