জুনিয়র আর্টিস্টদের পাশে ফেডারেশন, ‘মানবিক’ উদ্যোগ সভাপতি স্বরূপ বিশ্বাসের

সম্প্রতি টলিপাড়ার স্টুডিওগুলি পরিদর্শনে গিয়েছিলেন স্বরূপ বিশ্বাস। সেখানেই জুনিয়র আর্টিস্টদের অসুবিধার বিষয়গুলি নজর পড়ে তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: জুনিয়র আর্টিস্ট, এক্সট্রা, ইত্যাদি নানা নামে তাঁদের ডাকা হলেও, তাঁরা আসলে শিল্পী, কেউ নৃত্যশিল্পী, কেউ অভিনেতা। আর এই জুনিয়র আর্টিস্টদের বড় কাজের জগত হল টলিউড ইন্ডাস্ট্রি। কিন্তু যাত নামজাদা সংস্থা, তত ঝামেলা। তেমনি কাজের জগতে প্রতি পদে পদে সমস্যায় পড়তে হচ্ছে জুনিয়র আর্টিস্ট দের। শুটিংয়ে কখনও মেকআপ রুমের অসুবিধা, কখনও পোশাক পরিবর্তনের জায়গার অভাব, খাওয়া দাওয়াও সময়মতো পাওয়া যায়না, শৌচালয় ব্যবহারে সমস্যা, আউটডোর শুটিংয়ে যাওয়ার অসুবিধা, অনেক রাতে শুটিং শেষ হলেও বাড়ি যাওয়ার অসুবিধা। একগুচ্ছ সমস্যার মধ্যে দিয়ে জুনিয়র আর্টিস্টদের কাজ করতে হয়। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ নিলেন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস্ এন্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।

সম্প্রতি টলিপাড়ার স্টুডিওগুলি পরিদর্শনে গিয়েছিলেন স্বরূপ বিশ্বাস। সেখানেই জুনিয়র আর্টিস্টদের অসুবিধার বিষয়গুলি নজর পড়ে তাঁর। তখনই জুনিয়র আর্টিস্টদের সমস্যা দূর করার জন্যে তাঁদের সংগঠিত করার ভাবনা মাথায় আসে স্বরূপ বিশ্বাসের। তাঁর ডাকে গত ৮ মার্চ টালিগঞ্জের মুভিটোন স্টুডিওতে “ওয়েস্ট বেঙ্গল জুনিয়র এন্ড কো আর্টিস্ট” গিল্ডের ব্যবস্থাপনায় প্রায় সহস্রাধিক জুনিয়র আর্টিস্ট (টকি ও নন টকি), আর্টিস্ট কো অর্ডিনেটর, সংশ্লিষ্ট গিল্ডের পদাধিকারী ব্যক্তিরা নিয়ে একটি জনসভার আয়োজন করা হয়। সেখানে ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হয় যে, কর্মক্ষেত্রে তাঁদের অসুবিধাগুলির নিষ্পত্তি হবে। সেখানে টকি ও ননটকি দু’ধরনের আর্টিস্টের পারিশ্রমিকের বিষয়টিও আলোচনা করা হয়েছিল। স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, শিল্পীদের কোনও সিনিয়র, জুনিয়র শ্রেণিবিভাজন হয় না।

সিনেমা বা সিরিয়ালে অভিনয়ের জন্যে একজন পরিচিত শিল্পীর যতটা ভূমিকা থাকে, ততখানি জুনিয়র আর্টিস্টদেরও ভূমিকা থাকে। তাঁর ভূমিকার যতটুকু সময়ের জন্যেই হোক না কেন! তাই আমাদের ইন্ডাস্ট্রি তাঁদের জুনিয়র আর্টিস্ট বলে তকমা দিয়েছে, তাঁরাও আসলে শিল্পী। তাঁদের সব সুবিধা পাওয়ার সমান অধিকার রয়েছে।’ স্বরূপ বিশ্বাসের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। নারীদিবসের দিনে ফিল্ম ইন্ডাস্ট্রির অসংগঠিত শিল্পীদের সংগঠিত করে তাঁদের সুস্থ কাজের জন্যে আশ্বাস দেওয়া সত্যিই ঐতিহাসিক।

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর