প্যান ইন্ডিয়া নিয়ে সরব স্বস্তিকা

''প্যান ইন্ডিয়া অর্থাৎ তা সমগ্র ভারতেই হওয়া উচিত। শুধুমাত্র দেশের কিছু জায়গায় ফোকাস করে নয়''- স্বস্তিকা মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে শুধুই টলি পাড়ায় নয় বলিউডেও স্বস্তিকা এক অতি জনপ্রিয় অভিনেত্রী। আঞ্চলিক ভাষায় কাজ করার ফলে বাংলা চলচ্চিত্র জগৎই স্বস্তিকার শিকড়। আঞ্চলিক ভাষার ছবিতে কাজ করার ফলে কী কী অসুবিধার সম্মুখীন হতে হয় বাংলা ছবির অভিনেতা-অভিনেত্রীদের তা তিনি ভালোভাবে জানেন।

বাংলা সিনেমার প্যান ইন্ডিয়া স্বীকৃতি না পাওয়া নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেছেন, দর্শক বাংলা ছবি সম্পর্কে খুব বেশি অবগত না হওয়ার ফলে তাঁরা আমাদের কাজ দেখতে পান না। তাঁরা বাংলা ছবি সম্পর্কে সেভাবে অবগতও নয় তার একমাত্র কারন বাংলা ছবির প্যান ইন্ডিয়ার আওতায় না থাকা।  

সংবাদমাধ্যমকে অভিনেত্রী আরও জানান, আমাদের ছবিতে উত্তর ভারতের বিভিন্ন সেট আপ ও কনসেপ্ট খুব বেশি লক্ষ্য করা যায়। অন্যদিকে দক্ষিণ ভারতের ছবিগুলি দারুণ কাজ ছবি করছে। তারা তার স্বীকৃতিও পাচ্ছে। সঙ্গে বক্সঅফিসে জমিয়ে ব্যবসাও করছে। কিন্তু আমার মনে হয় আমাদের ছবির দিকে বা আমাদের ইন্ডাস্ট্রির দিকেও নজর দেওয়া উচিত।

শুধু তাই নয় অভিনেত্রীর আরও মত প্যান ইন্ডিয়া অর্থাৎ তা সমগ্র ভারতেই হওয়া উচিত। শুধুমাত্র দেশের কিছু জায়গায় ফোকাস করে নয়। বাংলার পাশাপাশি অসমিয়া ছবিতে যে দারুণ কনটেন্ট নিয়ে কাজ করা হচ্ছে। এবং সেই ছবিগুলি দারুণ ছবি , সেখানেও ভাল কাজ হচ্ছে তা নিয়েও বলেন অভিনেত্রী। 

২০০৮ সালে বলিউডে ‘মুম্বই কাটিং’ ছবিতে কাজ করে বলিউডে অভিষেক হয় অভিনেত্রির। এরপর প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অনেকগুলি ছবিতে কাজ করেছেন। ২০১৫-য়ে মুক্তিপ্রাপ্ত ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’, ২০২০ সালে ‘দিল বেচারা’, ও ‘ছিঁচোড়ে’ ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা।  

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০