আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিগবস ১৬’ থেকে বিদায় নিচ্ছেন তাজকি গায়ক আব্দু রোজিক

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক হয়ে গেল শুরু হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগবস ১৬’। প্রতিবারের মতো এবারেও এই শোয়ের সঞ্চালকের আসনে রয়েছেন সুপারস্টার সলমন খান। যদিও বিগবস এমন একটা শো যা নিয়ে প্রতি মুহূর্তে দর্শকদের মধ্যে উত্তেজনা থাকে চরমে। এই মরসুমেও বিগ বসের প্রতিযোগী হয়ে এসেছেন একাধিক নামি-দামি শিল্পীরা। বর্তমানে ‘বিগবস ১৬’ টেলিস্ক্রিনে ব্যাপকভাবে দেখা এবং অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শোগুলির মধ্যে একটি। প্রতি সপ্তাহান্তেই প্রতিযোগীদের সঙ্গে যোগাযোগ করেন সলমন নিজেই। এছাড়াও প্রতি সপ্তাহান্তের পর্বে প্রতিযোগীদের মনোনীত একজনকে বাদ দেওয়া হয়। চলতি বিগবস মরসুমে অন্যতম খ্যাতনামা প্রতিযোগীর মধ্যে ছিলেন কাজকি গায়ক আব্দু রোজিক।

যিনি গত কয়েক মাস ধরেই তাঁর অত্যাশ্চর্য মাধুর্য এবং বিনোদন দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে চলতি সপ্তাহে দর্শকদের অনুমান বিগবস16 থেকে বাদ পড়বেন আব্দু। কেননা সাম্প্রতিক বিগববের একটি প্রোমোতে দেখা গিয়েছে, বিগবস ঘোষণা করেছেন যে আব্দু রোজিককে ঘর থেকে বেরিয়ে আসতে হবে। দুই মাসেরও বেশি সময় ধরে বিগবস হাউসে থাকায় স্বাভাবিকভাবেই এই কথা শোনা মাত্রই আবেগপ্রবণ হয়ে গিয়েছেন আব্দু। তাঁর নাম শুনে সাজিদ খান, নিমৃত কৌর আহলুওয়ালিয়া, স্ট্যান-সহ অন্যান্য সবাই হতবাক হয়ে গিয়েছেন। আব্দুকে শিব ঠাকরেকে আলিঙ্গন করতেও দেখা গিয়েছে। গত কয়েক মাসে তাঁদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে উঠেছিল। প্রোমোটির ক্যাপশনে লেখা ছিল, ‘এখানে সপ্তাহান্তের পর্বের প্রোমো দেখুন আব্দু ঘরওয়ালাদের বিদায় জানাচ্ছেন, আপনিও কি আব্দুর বিদায় দেখে দুঃখ পাচ্ছেন?’

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

আব্দু রোজিকের কথা

আব্দু একজন তাজাকিস্তান-ভিত্তিক ইন্টারনেট সেনসেশন, পাশাপাশি তিনি একজন চমৎকার গায়ক এবং অভিনেতা। তিনি বিগ বস ঘরের ছোট ভাইজান নামে পরিচিত ছিলেন। এই প্রতিযোগীর একটি বিস্তৃত ফ্যান ফলোয়িংও রয়েছে। অন্যান্য প্রতিযোগীরাও তাঁকে খুব পছন্দ করেন। আব্দুর সঙ্গে সাজিদের দুর্দান্ত বন্ধুত্ব। আব্দু রোজিক এই মরসুমের অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবেই পরিচিত ছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ