নয়া সংসদ ভবনে তামান্না ভাটিয়া, ‘মহিলা সংরক্ষণ বিল’ নিয়ে তাঁর কী মত?

'জেলার' অভিনেত্রী এই বিষয়ে মতামত শেয়ার করে বলেন, "এই বিল সাধারণ মানুষকে রাজনীতিতে যোগ দিতে আরও অনুপ্রাণিত করবে"।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে খবরের আলোচনায় রয়েছে মহিলা সংরক্ষণ বিল। সোমবার সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনই লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করার দাবি জানানো হয়। রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিলটিকে অনুমোদন দিয়েছে। এছাড়াও শাসক ও বিরোধী দুই পক্ষই এই বিল পাশের সম্মতি দিয়েছিল। প্রায় তিন দশক ধরে এই বিলটি অমীমাংসিত অবস্থায় পড়েছিল। মহিলা সংরক্ষণ বিল অর্থাৎ লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ বা এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের প্রস্তাব। এই ৩৩ শতাংশ কোটার মধ্যে রয়েছে তফসিলি জাতি, উপজাতি এবং অ্যাংলো-ইন্ডিয়ান। ১৯৯৬ সালের ১২ সেপ্টেম্বর ৮১তম সংশোধনী বিল হিসাবে লোকসভায় প্রথম এই বিলটি পেশ করা হয়েছিল। ভারতে এই মূহুর্তে ১৪ লাখের বেশি মহিলা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত, এই বিল পাশেল পর পঞ্চায়েতেও মহিলাদের দখলদারির স্বীকৃতি দেওয়া হল।

মহিলা বিল পাশ নিয়ে উত্তেজিত তারকা মহলও। ইতিমধ্যেই সাংসদ ভবন ঘুরে এসেছেন ভূমি পেডনেকারের আসন্ন ছবি thank you for coming-এর গোটা টিম। ভারতের মহিলাদের উদ্দেশ্যে এই বিল পাশ হলে মহিলারা অনেক কিছুতেই বাড়তি সুযোগ সুবিধা পাবেন। সুতরাং এতে সাধারণ মানুষের পাশাপাশি খুশি তারকারাও। মহিলা সংরক্ষণ বিল, সংসদ এবং রাজ্য বিধানসভা উভয় ক্ষেত্রেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ কোটা পূরন করবে। এদিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর নতুন সংসদ ভবনে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়াও। বর্তমানে দক্ষিণ ও বলিউড উভয় বিনোদনের মাধ্যমেই দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী।

তাঁর শেষ বড় রিলিজটি হল রজনীকান্তের জেলর। তাঁর অভিনীত ‘কালাইভা’ গানটিও ব্যপক প্রশংসা কুড়িয়েছিল। যাই হোক, এদিন তামান্না ভাটিয়া নারী সংরক্ষণ বিলটির নতুন নাম ‘নারী শক্তি বন্দন অধিনিয়াম’ নিয়ে তাঁর একাধিক ভাবনা প্রকাশ করেছেন। নতুন সংসদ ভবনে হাউসের কার্যক্রম প্রত্যক্ষ করার জন্য দিব্যা দত্তের সঙ্গে তামান্না ভাটিয়া আমন্ত্রিত ছিলেন। ‘জেলার’ অভিনেত্রী এই বিষয়ে মতামত শেয়ার করে বলেন, “এই বিল সাধারণ মানুষকে রাজনীতিতে যোগ দিতে আরও অনুপ্রাণিত করবে”।

বিল সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছেন যে, তাঁর সরকার “একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী বিল আনছে, যা আমাদের নারী-নেতৃত্বাধীন উন্নয়নের সংকল্পকে এগিয়ে নিয়ে যাবে। “নারী শক্তি বন্দন অধিনিয়াম” আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।” আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল যখন বিলটি উত্থাপন করেছিলেন তখন তিনি ঘোষণা করেছিলেন যে মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়নের পরে লোকসভা সংসদের মহিলা সদস্যদের উল্লেখযোগ্য বৃদ্ধির সাক্ষী হবে, বর্তমান ৮২ থেকে ১৮১-এ উন্নীত হবে৷ সরকার জোর দিয়েছে যে এই আইনের লক্ষ্য রাষ্ট্রীয় ও জাতীয় উভয় পর্যায়ে নীতিনির্ধারণে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি করা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল