ব্যাঙ্কে বন্ধক ৩ টি ফ্ল্যাট, চরম অভাবের সম্মুখীন তামান্না ভাটিয়া

তামান্না মুম্বাইয়ের জুহুতে তাঁর একটি অফিস প্রতি মাসে ১৮ লাখ টাকার বিনিময়ে ভাড়া দিয়েছেন। তাঁর সম্পত্তিটি প্রায় ৬,০৬৫ বর্গফুট জুড়ে বিস্তৃত এবং এটি নানাবতী কনস্ট্রাকশন থেকে পাঁচ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের সম্পত্তির পরিমাণ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। প্রায়শই শোনা যায়, দেশ-বিদেশে বিভিন্ন সম্পত্তি কিনেছেন বলিউড তারকারা। তাঁদের পাশাপাশি দক্ষিণী তারকারাও কম যান না। তাঁদেরও দেশ-বিদেশ জুড়ে বহু সম্পত্তি। দিন কয়েক আগেই সম্পত্তি মুম্বইতে একাধিক সম্পত্তি কিনলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং আমির খান। তবে এত সম্পত্তি কিনে কেউ কেউ রেখে দেন পড়ে কিছু ব্যবসায় নিয়োগ করার জন্যে, আবার কেউ কেউ সম্পত্তি কিনে ভাড়া দিয়ে দেন। কিন্তু এবার শোনা যাচ্ছে, মুম্বইতে নাকি একটু ভাড়া দেন অভিনেত্রী তামান্না ভাটিয়া, যার থেকে অভিনেত্রী প্রতি মাসের ভাড়া পান প্রায় ১৮ লাখ টাকা।

শুধু তাই নয়, বিশাল টাকা লগ্নির জন্যে তাঁর মালিকানাধীন একাধিক অ্যাপার্টমেন্ট ব্যাঙ্কের কাছে বন্ধক রয়েছে। কি ভাবছেন তো, বলিউড এবং দক্ষিণী উভয় ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা হয়েও এত অভাব কেন তাঁর? এত টাকার প্রয়োজন কেন তাঁর? কারণ তিনি এক একটা ছবি থেকেই কয়েক কোটি টাকা রোজগার করেন। তাহলে নিজের সম্পত্তি গুলো কেন বন্ধক রেখেছেন অভিনেত্রী? রিপোর্ট অনুযায়ী, তামান্না মুম্বাইয়ের জুহুতে তাঁর একটি অফিস প্রতি মাসে ১৮ লাখ টাকার বিনিময়ে ভাড়া দিয়েছেন। তাঁর সম্পত্তিটি প্রায় ৬,০৬৫ বর্গফুট জুড়ে বিস্তৃত এবং এটি নানাবতী কনস্ট্রাকশন থেকে পাঁচ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। জায়গার ভাড়া চতুর্থ বছরে প্রতি মাসে ২০.১৬ লক্ষ টাকা এবং পঞ্চম বছরে ২০.৯৫ লক্ষ টাকা বেড়ে যাবে বলে জানা গিয়েছে৷ চুক্তিটি ২৭ জুন নিবন্ধিত হয়েছে। এবং অভিনেত্রী এটির অগ্রিম বাবাদ ৭২ লাখ টাকার জামানত নিয়েছেন।

অন্য একটি লেনদেনে, তামান্না ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে ৭.৯৫ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য আন্ধেরির ভিরা দেশাই রোড এলাকায় অবস্থিত তাঁর তিনটি ফ্ল্যাট বন্ধক রেখেছেন। চুক্তিটি ১৪ জুন নিবন্ধন করা হয়েছিল, এবং অভিনেত্রী ৪.৭০ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি ​​প্রদান করেছিলেন। তবে কেন অভিনেত্রীর এত টাকার প্রয়োজন জানা যায়নি। ৪০ ছুঁই ছুঁই অভিনেত্রী তামান্না এখনও অবিবাহিত। তিনি গতবছর অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে তাঁর সম্পর্ক শিলমোহর দিয়েছেন। কাজের ফ্রন্টে, তামান্নাকে পরবর্তীতে বেদাতে দেখা যাবে, যেখানে জন আব্রাহাম এবং শর্বরী ওয়াঘও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি স্বাধীনতা দিবসে মুক্তির জন্য নির্ধারিত রয়েছে। এছাড়াও, আসন্ন চলচ্চিত্র, স্ত্রী 2-এ তার একটি বিশেষ উপস্থিতি রয়েছে, যেখানে প্রধান চরিত্রে শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনয় করেছেন। ছবিতে তামান্নার একটি পেপি ডান্স নম্বর থাকবে বলে জানা গেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল