খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে তামান্না ভাটিয়া, পাত্র কে জানেন?

তবে তামান্নার বিয়ে নিয়ে অনেকদিন ধরেই গুজব রটেছিল। অবশেষে অভিনেত্রী 'হ্যাঁ' বলেছেন এবং তরুণ ব্যবসায়ীর প্রস্তাব গ্রহণ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বিনোদন মহলে একের পর এক সুখবর। কেউ মা হচ্ছেন, কেউ আবার গাঁটছড়া বাঁধছেন মনের মানুষের সঙ্গে। চারিদিকে যেন খুশির মুহূর্ত বলিউড জুড়ে। সদ্য মা হয়েছেন আলিয়া ভাট, বিপাশা বসু, সোনম কাপুর। এদিকে কিছুদিন আগেই গাঁটছড়া বেঁধেছেন জনপ্রিয় বলিউড জুটি আলি ফজল এবং রিচা চাড্ডা। অন্যদিকে আগামী বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি।

সুতরাং বলিউড জুড়ে খুশির আমেজ। একদিকে শোনা যাচ্ছে, আরও এক বলিউডের গ্ল্যামারাস ডিভা তামান্না ভাটিয়া। যদিও তিনি মুলত দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী, বলিউডে তেমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি তামান্না। খবর অনুযায়ী, খুব শীঘ্রই মুম্বইয়ের এক তরুণ ব্যবসায়ীকে বিয়ে করতে চলেছেন তামান্না ভাটিয়া। ইতিমধ্যেই তাঁর বিয়ের প্রস্তুতি তুঙ্গে, বিয়ের জন্যে কিছুদিন তিনি কাজ থেকে বিরতি নেবেন বলেও জানা গিয়েছে। সেই কারণেই আপাতত তিনি কোনও নতুন প্রকল্পে স্বাক্ষর বন্ধ রেখেছেন। তবে তামান্নার বিয়ে নিয়ে অনেকদিন ধরেই গুজব রটেছিল। অবশেষে অভিনেত্রী ‘হ্যাঁ’ বলেছেন এবং তরুণ ব্যবসায়ীর প্রস্তাব গ্রহণ করেছেন।

যদিও অভিনেত্রী খবরটি এখনও নিশ্চিত করেননি, কিন্তু তিনি এই বিষয়টি অস্বীকারও করেননি। শীঘ্রই অভিনেত্রী একটি আনুষ্ঠানিক ঘোষণা করবেন মনে করা হচ্ছে। তবে তামান্না বরাবরই বিয়ের বিষয়ে তাঁর বাবা-মার সিদ্ধান্তকেই গুরুত্ব দেবেন বলে জানিয়েছিলেন। তামান্নার কেরিয়ারের সবথেকে হিট ছবি হল বাহুবলী। তামান্না সম্প্রতি ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে বলেছিলেন যে, লোকেরা বিয়েকে খুব বেশি গুরুত্ব দেয়। কিন্ত তিনি সবসময় কাজকে গুরুত্ব দিয়েছেন, তিনি ১৪ বছর বয়সে কাজ শুরু করেছিলেন।

আরও বলেন, যখন ঠিক হবে তখনই বিয়ে করবেন তিনি। ২০২০ সালে তামান্না পাকিস্তানি ক্রিকেটার আবদুল রাজ্জাকের সঙ্গে সম্পর্কে যুক্ত ছিলেন। গুজবটি তাঁর কান পর্যন্ত পৌঁছলে, তিনি বলেন যে, মনে হচ্ছে তিনি একজন স্বামী কেনাকাটা করছেন। তবে তামান্না ভাটিয়ার সঙ্গে তরুণ ব্যবসায়ীর বিয়ের বিষয়টি আদেউ গুজব কিনা, তা ঠিক সময়েই জানা যাবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল