দুটো সম্পর্ক ভেঙেছে, তৃতীয়বার প্রেমে পড়েছেন ‘ফুলকি’র নায়ক, সে কে জানেন?

বিশেষ করে, টলিউডের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তারকাদের সম্পর্ক নিয়ে চর্চা চলছেই। আর সম্পর্কের ব্যাপারে সবসময়েই চর্চায় থাকেন অভিনেতা অভিষেক বসু।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সম্পর্কের টানাপোড়েন চলছেই প্রতিনিয়ত। কেউ দীর্ঘদিনের সম্পর্ক ভাঙ্গছেন, আবার কেউ অল্প দিন সম্পর্কে জড়িয়েই বিয়ে করে নিচ্ছেন। বিশেষ করে, টলিউডের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তারকাদের সম্পর্ক নিয়ে চর্চা চলছেই। আর সম্পর্কের ব্যাপারে সবসময়েই চর্চায় থাকেন অভিনেতা অভিষেক বসু। টলিউডের একজন অতি পরিচিত মুখ তিনি। বর্তমানে বেঙ্গল টপার ‘ফুলকি’র নায়ক। জি বাংলার এই সিরিয়ালটি বর্তমানে টিআরপির শীর্ষে অবস্থান করছে। সেই সূত্রেই চর্চায় রয়েছেন অভিষেক বসু। তাঁর একের পর এক সিরিয়াল হিট। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চা চলছে। পরপর দুটি সম্পর্ক ভেঙেছে তাঁর। প্রথমে দিয়া মুখোপাধ্যায় আর তারপর সুরভি মল্লিক। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সীমারেখা’ র সেটেই প্রেমে পড়েছিলেন দিয়া ও অভিষেক। তাঁদের অন্তরঙ্গের ছবি প্রায়শই ভাইরাল হত। কিন্তু বেশিদিন টেকেনি সেই সম্পর্ক।

এরপরই অভিনেত্রী সুরভি মল্লিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অভিষেক, তাঁদের ছবিও প্রায়শই ভাইরাল হত। সুরভিও বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। দু’জনা একসঙ্গে একাধিক রিল ভিডিও করেছেন। শোনা যেত, তাঁরা লিভ ইনে থাকতেন। তাঁদের বিয়েও প্রায় ঠিকঠাক। কিন্তু তাঁদের সম্পর্কও বেশিদিন টিকল না। এবার শোনা যাচ্ছে, আবারও নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে অভিষেক বসু। সেও টেলিভিশন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ। গুঞ্জন, অভিষেকের ভাঙা হৃদয়ে মলম লাগানোর মানুষও তাঁরই সিরিয়ালের খলনায়িকা। বর্তমানে অভিনেত্রী শার্লি মোদকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিষেক। আর তাঁদের প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় ছেয়ে গিয়েছে। শার্লিরও ব্রেকআপ হয়েছে কিছুদিন আগেই। তাই দুই ভাঙা মন জোড়া লেগেছে। সুরভীর সঙ্গে বিগত কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন অভিষেক। চলতি বছরের শেষেই তাঁদের বিয়ের কথাও ছিল। কিন্তু এখন শেষ সব।

ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করেছেন। মুছে ফেলেছেন সমস্ত ছবি। অন্যদিকে প্রেমিক মৃত্যুঞ্জয়ের সঙ্গে সাত বছরের সম্পর্ক ভেঙেছে শার্লির। তাই এখন গুঞ্জন অভিষেকের সঙ্গে প্রেম করছেন শার্লি। যদিও এই বিষয়ে এখনও কেউ মুখ খোলেননি। কিন্তু জল্পনা জোরদার হয়েছিল অভিষেকের একটি পোস্ট দেখার পর। একটি ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেক লিখে ছিলেন, ‘২০২৪ আমাকে তোমায় দিয়েছে, তাই এই বছরটাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি’। সেখানে ট্যাগ করা শার্লিকে। কিন্তু স্পষ্টভাবে নিজেদের সম্পর্কের শিলমোহর দেননি অভিষেক বা শার্লি কেউই।

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়