‘খারাপ মানুষের জঘন্য দুর্গন্ধে টেকা যাবে না’ কার উদ্দেশ্যে বললেন ঋষি কৌশিক ?

Share:

নিজস্ব প্রতিনিধি : টলিপাড়ায় কান পাতলেই যেন একের পর এক বিচ্ছেদের খবর।যিশু ও নীলাঞ্জনার সংসার ভাঙার গুঞ্জন। এর মাঝেই শিরোনামে উঠে এলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। সম্প্রতি ফেসবুক লাইভে উঠে এসেছে এক অজানা গল্প। নেট নাগরিকদের এক অজানা গল্প বলে শুনিয়েছেন অভিনেতা। তবে কার উদ্দেশ্যে এই কাহিনী তা স্পষ্ট করেন নি অভিনেতা। এই গল্পে কারও নামও ব্যবহার করেন নি তিনি। তবে এই গল্পটা যে তাঁর ১২ বছরের দাম্পত্য জীবনের গল্প তা বুঝতে আর বাকী নেই কারোর।

এবার সোশাল মিডিয়ায় ফের এক বিস্ফোরক পোস্ট করলেন অভিনেতা।অভিনেতা জানালেন, ‘যদি খারাপ মানুষের শরীর ও মন থেকে দুর্গন্ধ ছড়াত তাহলে বোধহয় বেশীরভাগ মানুষ তাদের আশেপাশে থাকা মানুষের জঘন্য দুর্গন্ধতে থাকতেই পারতো না।’ এই মন্তব্য কার উদ্দেশ্যে লিখেছেন তা অবশ্য খোলসা করেন নি অভিনেতা।নেট নাগরিকদের অনুমান স্ত্রী দেবযানীর কথা বলেছেন অভিনেতা।

বৃহস্পতিবার, অভিনেতা ফেসবুক লাইভে জানিয়েছিলেন, ‘আমি সোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নই। কিন্তু আজ একটা গল্প বলার জন্যই এলাম।’ গল্পটি ছিল এমন যে, ১২ বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয়। যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা ধরন একেবারেই আলাদা। তা নাকি বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলে।কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দিয়েছিলেন মেয়েটি। প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজেকে পাল্টে ফেলবেন।

মেয়েটির কথা বিশ্বাস করে বিয়ে করতে রাজি হন সেই ছেলে। তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলাননি তিনি, বরং তা ক্রমশ বেড়েছে।ক্রমাগত ছেলেটির জীবনে সর্বত্র নাক গলাতে শুরু করে। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে আসে যে ছেলেটার একসঙ্গে থাকা সম্ভব হয়ে উঠছে না। ‘মেয়েটিকে সুস্থ পথে বিচ্ছেদের কথা জানাতে গেলে, মেয়েটি ছেলেটাকে নাকি থানা-পুলিশের ভয় দেখায়।এমতবস্থায় মেয়েটার কী করা উচিত ? একথা জানতেও চান অভিনেতা। তবে নেট নাগরিকদের মতে এই গল্প আর কারোর নয়! তাঁর জীবনেরই গল্প।১২ বছর পর দাম্পত্য জীবনে যন্ত্রণার কথা তুলে ধরেছেন।

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের