৩১ বছরেই সব শেষ, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তেলেগু অভিনেতা ভরতকান্ত

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছায়া! হায়দরাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় তেলেগু অভিনেতা ভরত কান্ত ও চিত্রগ্রাহক জি সাই ত্রিলোক

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছায়া! হায়দরাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় তেলেগু অভিনেতা ভরতকান্ত ও চিত্রগ্রাহক জি সাই ত্রিলোক। ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার (১১ মে) রাতে হায়দরাবাদের আদিবাতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিনেতার গাড়ির সঙ্গে মুখোমুখি আসা একটি কন্টেনার ট্রাকের সজোরে ধাক্কা লাগে, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। গাড়িতে ভরত এবং ত্রিলোক দুজনেই ছিলেন। তাঁদের মাথায় ভয়ানক চোট লেগেছিল। দুর্ঘটনায় তাঁদের গাড়িটিও একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে।

ভরত শুধু একজন অভিনেতা নয়, একজন দুর্দান্ত নৃত্যশিল্পী এবং ইউটিউবার ছিলেন। তেলেগু ইন্ডাস্ট্রির একজন উদীয়মান অভিনেতা ছিলেন ভরত। তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে এসেছে তেলেগু ইন্ডাস্ট্রি তে। এই মুহূর্তে তাঁদের মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাঁদের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, তাঁদের গাড়ির সামনে হঠাৎ-ই কন্টেনার ট্রাকটি চলে আসায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই দুর্ঘটনাটি ঘটেছে। এখন তদন্ত চলছে। ভরত এবং ত্রিলোক দুজনেরই বয়স ছিল ৩১ বছর। তাঁরা দুজনেই তেলেগু চলচ্চিত্র শিল্পের উদীয়মান প্রতিভা ছিলেন।

এছাড়া ভরতের ইনস্টাগ্রামে তাঁর ৪০,০০০-এরও বেশি ফলোয়ার এবং ইউটিউবে প্রায় ৩০,০০০ সাবস্ক্রাইবার রয়েছে। ২০২১ সালে চেন্না নারায়ণ পরিচালিত ‘গ্রামাম’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ভরতের, যেখানে তাঁর নায়িকা ছিলেন রূপা শ্রীদেবী। এরপর ভরতকে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘টেন্যান্ট’ চলচ্চিত্রেও দেখা গিয়েছিল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিগ বস তেলেগু সিজন ৩-এর প্রতিযোগী আশু রেড্ডি ইনস্টাগ্রামে পোস্টে লিখেছেন, ‘এটা আমার কাছে চরম ক্ষতি। ভরত আমার সেরা বন্ধু ছিল। আমার সমস্ত রকম প্রয়োজনে তাঁকে আমি পাশে পেয়েছি। আমি কখনও ভাবিনি যে, এমন কিছু পোস্ট করতে হবে কোনওদিন, যা তোমার কাছে কখনও পৌঁছবে না। যতদিন না তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, তোমার হাসি আর মুখ সবসময় আমার মনে থাকবে। তুমি আমার কাছে বেঁচে থাকবে চিরকাল।’ অভিনেত্রী চন্দ্রিনী কৌরও ভরতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী