‘আমরা আগে ভারতীয়’, অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে আক্রমণ আদনান সামির

তেলেগু পতাকা উচুতে উড়ছে! অন্ধ্রপ্রদেশের সকলের পক্ষ থেকে, আমি 'RRR'-এর পুরো দলকে অভিনন্দন জানাই। আমরা আপনাদের নিয়ে অবিশ্বাস্যভাবে গর্বিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে ভারতের মুখ গর্বে ভরিয়ে দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা এসএস রাজামৌলির গোটা টিম। মুক্তির পর থেকেই তাঁর পরিচালিত ‘RRR’ বিশ্বব্রহ্মান্ডে রাজত্ব করেছে। দেশ ছাড়িয়ে বিদেশেরও একাধিক তারকার কাছে এই ছবি দারুণ সম্মানিত হয়েছে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে দুই বিভাগে মনোনীত হয়েছিল ‘RRR’। একটি অ-ইংরেজি বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে এবং অন্যটি সেরা গান ‘নাটু নাটু’। সেরা গান ‘নাটু নাটু’-র জন্যই আরও একবার লাইমলাইটে এসেছে ‘RRR’। যাই হোক, টিম ‘RRR’-এর জয়ের পর দেশের রাজনৈতিক মহল থেকে সেলিব্রিটি সবাই অভিনন্দন জানিয়েছেন টিম ‘RRR’-কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল সকালেই এস এস রাজামৌলির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন, এছাড়া শাহরুখ খান, অমিতাভ বচ্চন সবাই ভরে ভরে Congratulate করেছেন টিম ‘RRR’-কে।

এদিন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডিও গোল্ডেন গ্লোব পুরস্কার জেতার জন্য এসএস রাজামৌলির আরআরআর দলকে অভিনন্দন জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী রেড্ডি টুইটে লিখেছেন, “তেলেগু পতাকা উচুতে উড়ছে! অন্ধ্রপ্রদেশের সকলের পক্ষ থেকে, আমি ‘RRR’-এর পুরো দলকে অভিনন্দন জানাই। আমরা আপনাদের নিয়ে অবিশ্বাস্যভাবে গর্বিত।” তবে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর এই অভিনন্দন বার্তাটি গায়ক আদনান সামির মোটেও ভাল লাগেনি। তিনিও রেড্ডির টুইটটি রিটুইট করে লিখছেন, “তিনি এহেন বার্তা দিয়ে বিচ্ছিন্নতাবাদী মনোভাবের পরিচয় দিয়েছেন। কারণ আমরা ভারতীয়।” মুখ্যমন্ত্রীর টুইটের জবাবে, মিঃ সামি আরও লিখেছেন, “তেলেগু পতাকা? এর মানে ঠিক কী? আমরা প্রথমে ভারতীয় এবং তাই দয়া করে নিজেকে বাকি দেশের থেকে আলাদা করা বন্ধ করুন। আন্তর্জাতিকভাবে, আমরা এক দেশ!’ বিচ্ছিন্নতাবাদীদের মনোভাব অত্যন্ত অস্বাস্থ্যকর যেটা আমরা 1947 সালে দেখেছিলাম!!! ধন্যবাদ…জয় হিন্দ।”

মিঃ সামির টুইটটি সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। দক্ষিণ রাজ্যের অন্যরা বলেছেন, “RRR-এর জয় অন্ধ্র প্রদেশের জন্য বড় গর্ব, বলিউড বিনোদনকারীরা সর্বদা তেলেগু চলচ্চিত্রগুলিকে অবজ্ঞা করতেন কিন্তু এখন তাদের অংশ হতে চান কারণ শিল্পটি খুব সফল হয়েছে।” আরো একজন বলেছেন, ‘দক্ষিণ ভাষা এবং চলচ্চিত্রের কয়েক দশক অবনমনের পর, এখন সবাই এর সাফল্যতে অন্তর্ভুক্ত হতে চায়!’ অন্যজন “ভাল বলেছেন কিন্তু এটা ভারতের দুঃখজনক বাস্তবতা। অনেক জায়গার ভাষা দেশের চেয়ে প্রাধান্য পায়।” মিঃ সামি ১ জানুয়ারী, ২০১৬ থেকে একজন ভারতীয় নাগরিক।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল