৩৩ বছরের সম্পর্কে ইতি, অভিনয় জগতকে আলবিদা দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুরাগীদের মন ভেঙে দক্ষিনী অভনেতা থালাপতি বিজয় ৩৩ বছরের চলচ্চিত্র জগতের ক্যারিয়ারকে পাকাপাকি ভাবে বিদায় জানালেন। তিনি পা দিয়েছেন রাজনীতির ময়দানে। ১০ বছর বয়সে তামিল ছবি ভেত্রিতে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ১৮ বছর বয়সে নালাইয়া থেরপু (১৯৯২) ছবিতে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। শনিবার মালয়েশিয়ায় এইচ. বিনোথের জন নায়াগানের জমকালো অডিও লঞ্চ অনুষ্ঠানে জানিয়ে দেন অভিনেতা হিসেবে এটাই তাঁর শেষ উপস্থিতি।

শুধু দক্ষিণে নয় থালাপতি বিজয়ের জনপ্রিয়তা দেশজুড়ে। তিনি অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করতে মন ভেঙেছিল অনুরাগীদের। এবার তিনি পাকাপাকি ভাবেই অভিনয় জগতকে জানালেন বিদায়।  ৫১ বছর বয়সী এই অভিনেতা  তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেছেন,  তিনি এখন  তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করবেন। গত বছর, বিজয় তার রাজনৈতিক দল, তামিলাগা ভেত্রি কাজগম প্রতিষ্ঠা করেন এবং তামিলনাড়ু রাজ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনার কথা জানান।  তাই জন নায়াগন ছবি মুক্তির পর তিনি চলচ্চিত্র থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেতা বলেছেন, “আমার কাছে একটা জিনিস গুরুত্বপূর্ণ। মানুষ আমার জন্য প্রেক্ষাগৃহে আসে এবং দাঁড়ায়। সেই কারণে, আমি আগামী ৩০-৩৩ বছর ধরে তাদের পক্ষে দাঁড়াতে প্রস্তুত।  এটা বিজয়ের ভক্তদের জন্য, আমি সিনেমা থেকে সরে  দাঁড়াচ্ছি।”

 

অনুষ্ঠান মঞ্চ থেকে অভেনেতা আরও বলেন, “প্রথম দিন থেকেই আমি নানা ধরণের সমালোচনার মুখোমুখি হয়েছি, একই পুরনো গল্প। কিন্তু আমার ভক্তরা শুরু থেকেই আমার পাশে দাঁড়িয়েছেন, ৩৩ বছর ধরে আমাকে নিরলসভাবে সমর্থন করেছেন। আমি সিনেমায় প্রবেশ করেছি একটি ছোট বালির ঘর তৈরির আশায়, কিন্তু তোমরা আমাকে একটি প্রাসাদ দিয়েছ। সেই কারণেই, যে ভক্তরা আমার পক্ষে দাঁড়িয়েছিলেন, আমি তাদের পক্ষে দাঁড়াব। এই বিজয় তাঁর কৃতজ্ঞতার ঋণ শোধ করবেন।” শনিবার শেষবারের মতো, অভিনেতা মঞ্চে নেচেছেন। তাঁকে দেখে দর্শকরা করতালি দেয় এবং উল্লাসে ফেটে পড়ে। সকলে মিলে তাঁর স্মরণীয় অন-স্ক্রিন যাত্রা উদযাপন করে। মালয়েশিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা হেগড়ে, প্রিয়মণি, সঙ্গীত রচয়িতা অনিরুধ রবিচন্দর, গীতিকার বিবেক, শোবি মাস্টার এবং শেখর মাস্টার।

জেনে নিন জন নয়াগান সম্পর্কে

জন নয়াগানে থালাপথি বিজয়, পূজা হেগড়ে, এবং ববি দেওল প্রধান চরিত্রে অভিনয় করেছেন। রয়েছেন মমিতা বৈজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারায়ণ, এবং প্রিয়মণি সহ অনেক দক্ষিণী তারকা। বহুল প্রতীক্ষিত এই ছবিটি ২০২৬ সালের ৯ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিজয়ের রাজনৈতিক ময়দানে মনোনিবেশ করার আগে অভিনেতা হিসেবে এটাই হবে তাঁর শেষ উপস্থিতি।

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ