‘প্রতিযোগিতামূলক পরীক্ষা আর নয়’, NEET বিতর্কে মুখ খুললেন থালাপথি বিজয়

জাতির NEET এর দরকার নেই। NEET থেকে অব্যাহতিই একমাত্র সমাধান। রাজ্য বিধানসভায় পাস হওয়া NEET-এর বিরুদ্ধে প্রস্তাবকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেডিকেল পরীক্ষা NEET-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর থেকেই সরগরম দেশের রাজনীতি মহল। শাসক বিরোধী দলগুলি কেউ কাউকে প্রশ্নবাণে বিঁধতে ছাড়ছে না। সারা দেশজুড়ে রীতিমতো তদন্ত শুরু হয়েছে। কয়েক লাখ টাকার বিনিময়ে ফাঁস হয়েছে NEET, UGC NET প্রশ্নপত্র। ইতিমধ্যেই কয়েকজন গ্রেফতারও হয়েছে। এবার NEET প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়ে মুখ খুললেন তামিল অভিনেতা থালাপ্যাথি বিজয়। সম্প্রতি অভিনেতা রাজনীতিতে যোগ দিয়েছেন। তাঁর রাজনৈতিক দলের নাম, তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে)। চলতি বছর ফেব্রুয়ারিতে আঞ্চলিক রাজনৈতিক দল গঠন করার বিষয়টি প্রথমবার প্রকাশ্যে এনেছেন তিনি।

তবে ২০২৬ সালের আগে তিনি কোনও নির্বাচনে যোগ দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবার অভিনেতা-রাজনীতিবিদ NEET বিতর্কে তাঁর মন্তব্য প্রকাশ করলেন। সম্প্রতি চেন্নাইতে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে NEET প্রসঙ্গে বিজয় বলেন, ”লোকেরা NEET পরীক্ষার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। জাতির NEET এর দরকার নেই। NEET থেকে অব্যাহতিই একমাত্র সমাধান। রাজ্য বিধানসভায় পাস হওয়া NEET-এর বিরুদ্ধে প্রস্তাবকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি তামিলনাড়ুর জনগণের আবেগকে সম্মান করতে। শিক্ষাকে সমকালীন তালিকা থেকে রাজ্য তালিকার আওতায় আনা উচিত। একটি অন্তর্বর্তী সমাধান হিসাবে, ‘বিশেষ সমবর্তী তালিকা’ তৈরি করতে ভারতীয় সংবিধান সংশোধন করা উচিত এবং এর অধীনে শিক্ষা ও স্বাস্থ্য যুক্ত করা উচিত।”

এর আগে, ডিএমকে রাজ্যসভার সদস্য পি উইলসন কেন্দ্রীয় সরকারকে NEET বাতিল করতে এবং রাজ্যটিকে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে বাদ দেওয়ার জন্য তামিলনাড়ুর NEET ছাড় বিল অনুমোদন করতে বলেছিলেন। মঙ্গলবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশে NEET পরীক্ষার পেপার ফাঁসের ইস্যুতে বলেছেন, “সরকার NEET ইস্যু নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং তার দায়িত্ব পালনের জন্য যুদ্ধের মতো পরিস্থিতি নিয়ে কাজ করছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, অভিযুক্তদের ক্রমাগত গ্রেফতার করা হচ্ছে। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে একটি শক্তিশালী আইন তৈরি করেছি।” যদিও NEET অভিযোগপত্র ফাঁস সহ বেশ কয়েকটি অনিয়মের জন্য স্ক্যানারের অধীনে রয়েছে, UGC-NET বাতিল করা হয়েছিল কারণ পরীক্ষার দুদিন আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। বর্তমানে NEET এবং UGC NET দুটি বিষয়ই তদন্ত করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।

তৃণমূলের প্রতীক ও নামের দাবিতে শুক্রে জ্ঞানেশ সাক্ষাতে ঋতব্রতরা

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

২০ বছর আগে নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব সইফকে, ‘না’ করে এখন পস্তাচ্ছেন নায়ক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ

সূর্য-বুধ-বৃহস্পতির সংযোগ, ১৬ জুলাই থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

ডিগ্রি ছাড়াই ডাক্তার! অপসারিত মমতা ঘনিষ্ঠ চিকিৎসক এস পি দাসের কন্যা

গভীর রাতে গৃহবধূকে একা পেয়ে যা করলেন তৃণমূল নেতা… কড়া পদক্ষেপ পুলিশের

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় বাবা-দাদু, উত্তপ্ত হাবরা

স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন, গোটা শরীরে অ্যাসিড ঢালল দুষ্কৃতীরা

চাকরি বিক্রির বিনিময়ে ২০ কোটি তুলেছিলেন সুজিত! সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি ইডির

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮১১, এখনও চলছে উদ্ধার কাজ