ভোটের আগেই মিলল রক্ষাকবচ! হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট

সপ্তাহ দুয়েক আগে হিরণের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ তুলে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় বিবাহ বিতর্কে গ্রেফতারি রুখতে আগাম জামিনের আবেদন করেছিলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। অবশেষে তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। সপ্তাহ দুয়েক আগে হিরণের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ তুলে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তখন হিরণ কলকাতার বাইরে ছিলেন। কলকাতায় ফিরেই তিনি আগাম জামিনের আবেদন করেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগাম জামিন মঞ্জুর হয়েছে হিরণের। তবে কিছু শর্ত দিয়েছেন বিচারপতি। প্রতি ১৫ দিন অন্তর একবার করে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে হিরণকে। তাঁর মামলার শুনানির দিনক্ষণ ধার্য করা হয়েছিল গত ৪ ফেব্রুয়ারি। কিন্তু সেই তারিখ পিছিয়ে যায়।

এদিকে বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন। দলের হয়ে প্রচার সারতে হবে তাঁকে, এমন যুক্তি দেখিয়েই অভিনেতা আগাম জামিনের আবেদন করছিলেন। যদিও ইতিমধ্যেই হিরণ বিজেপির হয়ে প্রচার শুরু করে দিয়েছেন। সমাজমাধ্যমে দফায় দফায় সেই সংক্রান্ত পোস্ট ভাগ করে নিচ্ছেন। আসলে দিন কয়েক আগেই দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন তারকা বিধায়ক। বারাণসীর ঘাটে হাঁটুর বয়সী ঋতিকা গিরিকে বিবাহ করেছেন তিনি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই হুলস্থুল পড়ে যায়। চাপে পড়ে ছবিগুলি পরমুহুর্তেই মুছে ফেলেন অভিনেতা। এরপরেই হিরণের প্রথম স্ত্রী দাবি করেন, হিরণের সঙ্গে এখনও পর্যন্ত আইনি ডিভোর্স হয়নি তাঁর। তাঁদের ১৯ বছরের মেয়ের থেকে মাত্র ২ বছরের বড় ঋতিকা। অভিযোগ তোলেন, দিনের পর দিন তাঁকে এবং তাঁদের মেয়ের উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন অভিনেতা।

সেই অভিযোগের ভিত্তিতেই আনন্দপুর থানায় হিরণের বিরুদ্ধে মামলা দায়ের করেন অনিন্দিতা। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা। তাই গ্রেফতারি রুখতে গত ২৮ জানুয়ারি, হিরণের আইনজীবী দ্রুত শুনানি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন। আদালতকে জানান, তাঁর মক্কেল বর্তমানে একজন বিধায়ক। তাই হিরণের আগাম জামিনের জন্য দ্রুত শুনানির আর্জি জানান তিনি। হিরণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৪ ধারা (স্বামী বা স্ত্রী বেঁচে থাকা সত্ত্বেও যদি কেউ আবার বিয়ে করেন, শাস্তি সাত বছর জেল বা জরিমানা) ও ৪৯৮এ ধারা (বিবাহিত মহিলার উপর স্বামীর নির্যাতন এবং গার্হস্থ্য হিংসা, শাস্তি তিন বছর পর্যন্ত জেল এবং জরিমানা)-য় মামলা দায়ের করেছিলেন অনিন্দিতা। অবশেষে ভোটের আগে কলকাতা হাইকোর্টের থেকে রক্ষাকবচ পেলেন হিরণ। তবে এ প্রসঙ্গে হিরণ বা তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা আর কোনও মন্তব্য করেননি।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?