ছেলে-মেয়ে দেখে না, ধার-দেনা করে হাসপাতালের বিল মেটালেন বাসন্তীর ড্রাইভার

এতদিনে হাসপাতালে বিল হয়েছে ২ লাখ টাকা। সেই টাকা বন্ধুবান্ধবের থেকে ধার করে হাসপাতালের বিল মেটাতে হয়েছে। বাসন্তীদেবী তাঁর দমদমের বাড়িতে একাই থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। কয়েক যুগ ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করে চলেছেন অভিনেত্রী। মহানায়ক উত্তমকুমারের সময় থেকেই বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীর দাপট চলছে। যদিও মাস কয়েক আগে পর্যন্তও তিনি পুরোদমে সিরিয়ালে কাজ করছেন। কিন্তু বহুদিন ধরেই অভিনেত্রীর দেখা মিলছিল না ছোটপর্দায়। তখন থেকেই ভক্তরা উদ্বিগ্ন! বর্তমানে সিরিয়ালে মা-ঠাকুমা-পিসি-মাসি শাশুড়ির চরিত্রে অভিনয় করতেন বাসন্তী দেবী। তাঁর অভিনয়ও স্বাভাবিকভাবেই অত্যন্ত প্রশংসিত। বর্তমানে তাঁর বয়স হয়েছে ৮৬ বছর। এই বয়সেও দাপিয়ে অভিনয় করে যাচ্ছিলেন তিনি। তাঁকে শেষবার স্টার জলসার ‘গীতা LLB’ সিরিয়ালে দাপুটে আইনজীবীর চরিত্রে শেষ দেখা গিয়েছিল।

সিরিয়াস, কমিক–সব চরিত্রেই তিনি সমান মানানসই। কিন্তু সপ্তাহ কয়েক আগে আচমকাই শোনা গিয়েছিল, হাসপাতালে ভর্তি বাসন্তী দেবী। চলে গিয়েছেন কোমায়। এই সময়ে পাশে নেই তাঁর বাড়ির কেউ। আর্থিক দিকেও স্বচ্ছ্বল নয় তিনি। এখন কেমন আছেন তিনি? সূত্রের খবর, এখনও হাসপাতালে শয্যাশায়ী বাসন্তীদেবী। ICU-তে চিকিৎসাধীন। একটি কিডনি খারাপ হয়ে গিয়েছে তাঁর। কিন্তু চমকপ্রদ খবর এটাই যে, এক কন্যা এক পুত্র থাকা সত্ত্বেও, অভিনেত্রীর ফিক্স ডিপোজিট ভেঙে, লোকের কাছে পয়সা ধার করে তাঁর হাসপাতালের বিল মেটাতে হয়েছে। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীর গাড়ির চালক মলয় চাকি বলেছেন, বাসন্তীদেবীর ঘনঘন শরীর ফুলে যায়। শরীরে জল জমে যায়। হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় একটা কিডনি খারাপ হয়ে গিয়েছে তাঁর। সেই সঙ্গে রয়েছে নানাবিধ বার্ধক্যজনিত সমস্যাও রয়েছে। সরস্বতী পুজোর আগে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বাসন্তীদেবী।

এতদিনে হাসপাতালে বিল হয়েছে ২ লাখ টাকা। সেই টাকা বন্ধুবান্ধবের থেকে ধার করে হাসপাতালের বিল মেটাতে হয়েছে। বাসন্তীদেবী তাঁর দমদমের বাড়িতে একাই থাকেন। ছেলেমেয়ে কেউ দেখতে আসেনা। হাসপাতালে ভর্তি হওয়ার পর শুধু তাঁর জামাই এসেছিলেন দেখা করতে। একদিন এসেছিলেন ছেলে-বউমা। কিন্তু শুধু দেখাটাই সার। কোনও খরচাপাতি দেননি মায়ের। নিঃসঙ্গতায় শেষ জীবন কাটছে তাঁর। তাঁর সঙ্গী তাঁর পরিচারিকা। তাঁর শারীরিক অসুস্থতা তাঁকে কাজ করার অনুমতিও দিচ্ছে না। তাই মলয়ও এখন তাঁর গাড়ি চালান না। কারণ তাঁর মাইনে দিতে পারছেন না বাসন্তী দেবী।

তবুও মলয়বাবু তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেননি। মায়ের মতো দেখে সে। তাই হাসপাতালে ভর্তি করানোর থেকে সমস্ত দায়িত্ব অভিনেত্রীর গাড়ির চালক মলয়বাবুই নিয়েছেন। তবে এখন একটু ভাল আছেন বাসন্তীদেবী। উঠে বসতে পারছেন। কথা বলতে পারছেন। কিন্তু কথাগুলো জড়ানো। এদিকে অভিনেত্রীর ইন্ডাস্ট্রির সহকর্মী ভাস্বর চট্টোপাধ্যায় থেকে মৈত্রেয়ী মিত্র–সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাল না সাদা, কোন পেঁয়াজে লুকিয়ে আছে বেশি পুষ্টিগুণ জানেন?

বুধে গুরু পূর্ণিমা, সুস্বাস্থ্য ও পারিবারিক শান্তির স্বার্থে ভুলেও খাবেন না ৫ খাবার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব