‘পাঠান হল কাহিনী ছাড়া ভিডিও গেম’, শাহরুখকে ঠুকে বিস্ফোরক মন্তব্য পাক-চিত্রনাট্যকরের

আপনি যদি মিশন ইম্পসিবল দেখে থাকেন, তাহলে আপনার মনে হবে শাহরুখ খানের পাঠান গল্প কম, ভিডিও গেম বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কিসের এত দাপট পাঠানের, পুরো ছবি জুড়েই শুধু ভিডিও গেম’, শাহরুখ-দীপিকার পাঠানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য জনপ্রিয় পাকিস্তানের অভিনেতা থেকে চিত্রনাট্যকার ইয়াসির হুসেন এর। শাহরুখ খান-অভিনীত বহু প্রতীক্ষিত ‘পাঠান’ গত ২৫ জানুয়ারী মুক্তি পাওয়ার পরেই গোটা বিশ্বে দারুণ রাজত্ব করেছে। গত ২২ মার্চ থেকে পাঠান ওয়েব প্লাটফর্মে স্ট্রিমিং হচ্ছে, সেখানেও দুর্দান্ত সফল এই ছবি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিতে জন আব্রাহামও অভিনয় করেছেন। বিশ্বব্যাপী পাঠান ১০৪৬ কোটির বেশি আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হয়ে উঠেছে। তবে ছবিটি অনলাইনে মুক্তি পাওয়ার পর থেকেই পাকিস্তান তারকারা এই ছবি নিয়ে নানারকম নিন্দা শুরু করেছেন। শুক্রবার, চিত্রনাট্যকর ইয়াসির ইনস্টাগ্রামে পাঠানকে সমালোচনা করে লিখেছেন, “আপনি যদি মিশন ইম্পসিবল দেখে থাকেন, তাহলে আপনার মনে হবে শাহরুখ খানের পাঠান গল্প কম, ভিডিও গেম বেশি।”

পাঠানের ডিজিটাল প্রিমিয়ার ছিল ২২ মার্চ। তবে পাঠানের ওটিটি সংস্করণে পাঁচটি অতিরিক্ত দৃশ্য যোগ করা হয়েছে, যা থিয়েটারে প্রকাশিত হয়নি। ছবিতে শাহরুখ টাইটেল চরিত্র পাঠান চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন RAW এজেন্ট, যে একজন প্রাক্তন এজেন্ট জিম (জন) কে ভারত ও বিশ্বের উপর একটি মারাত্মক আক্রমণের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। দীপিকা একজন আইএসআই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। ইয়াসির হাম টিভিতে দ্য আফটার মুন শো-এর হোস্ট হিসেবে বেশি পরিচিত। টিভি এবং থিয়েটার অভিনেতা পাকিস্তানি চলচ্চিত্র করাচি সে লাহোর (২০১৫) এর মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। 

 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের