‘মেয়েকে কেড়ে নিয়েছে প্রেমিক’, বিস্ফোরক মিশকার মা, মুখ খুললেন অহনা

আমি আমার রিলেশনশিপ স্টেটাস বা যাকে ঘিরে আমাকে নিয়ে মন্তব্য করা হচ্ছে তাঁকে নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। কারণ সে আমার পরিচিত,

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় খলনায়িকা মিশকা অর্থাৎ অভিনেত্রী অহনা দত্ত। যবে থেকে সূর্য-দীপার জীবনে ঢুকেছে একেবারে শেষ করে দিয়েছে তাঁদের জীবন। ‘অনুরাগের ছোঁয়া’র সুবাদে রাতারাতি খ্যাতির শীর্ষে অহনা। মিশকা চরিত্রে দুর্ধর্ষ অভিনয় করে প্রশংসা কুড়োচ্ছেন তিনি। তবে বাস্তবে একেবারেই উল্টো স্বভাবের তিনি। ডান্স বাংলা ডান্স-এ মা ও মেয়ের জুটি হয়ে প্রতিযোগীতায় এসেছিলেন তিনি। তারপর থেকেই খাতির শিরোনামে তিনি। বাবার সঙ্গে তাঁর মায়ের ডিভোর্স, ছোট থেকেই মেয়েকে একা হাতে মানুষ করেছেন। ডান্স বাংলা ডান্সে সকল গল্পই করেছিলেন তিনি। ১১ই জুন রবিবার ছিল অহনার ২০ তম জন্মদিন। জন্মদিনেই সংবাদ শিরোনামে এল তাঁর ব্যক্তিগত জীবন। এই মুহূর্তে টেলিপাড়ায় গুঞ্জন ‘অনুরাগের ছোঁয়া’র মেকআপ শিল্পীর সঙ্গে সম্পর্কে আছেন অহনা। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই তাঁদের আদুরে ছবি ভাইরাল হয়। এবার অহনার প্রেমিককে নিয়েই বিস্ফোরক অভিযোগ অহনার মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের।

সূত্রের খবর, এখন মায়ের ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গেই থাকেন মিশকা। জন্মদিনটাও পরিবার কে ছাড়া কাটিয়েছেন তিনি। সেই কারণে কান্নায় ভেঙে পড়েছেন চাঁদনী দেবী। মেয়ের জন্মদিনে নিজের ফেসবুক পোস্টে অহনার চর্চিত প্রেমিকের বিরুদ্ধে তিনি লেখেন, ‘২০০৩-এ এই দিনটাই বেঁচে থাকার একটা মানে খুঁজে পেয়েছিলাম। সেটাও দীপঙ্কর রায় আমার থেকে কেড়ে নিল। আজ আমার চেয়ে খারাপ কেউ না। তাও বলবো বেঁচে থাকার অধিকারটাও যে কেড়ে নিল তাঁর ভাল হোক, শুভ জন্মদিন।’ যেটি ভাইরাল হতেই নেটিজেন দের একাংশের দাবি খ্যাতি আর ‘প্রেমিক’কে পেয়ে নিজের মাকেই ভুলে গিয়েছেন মিশকা। পাশাপাশি জানা যায়, দীপঙ্করের দু-বার বিয়ে ভেঙেছে। মায়ের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে অহনা একটি বেসরকারি সংবাদমাধ্যমে জানান- ‘উনি আমার মা, এবং ওঁনাকে আমি সম্মান করি। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আমি জানি মানুষের মনে অনেকরকম প্রশ্ন উঠছে, তবে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হোক আমি চাই না। আমি চাই আমার কাজ নিয়ে লোকে কথা বলুক। প্রথম সিরিয়ালে আমি যে সাফল্য পেয়েছি সেটা নিয়ে আলোচনা হোক।’ এই বিষয় নিয়ে অহনার মায় স্পষ্টভাবে কিছুই বলতে চাননি।

দীপঙ্করের সঙ্গে সম্পর্কে নিয়ে পর্দার মিশকা বলেন, ‘আমি আমার রিলেশনশিপ স্টেটাস বা যাকে ঘিরে আমাকে নিয়ে মন্তব্য করা হচ্ছে তাঁকে নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। কারণ সে আমার পরিচিত, আমি তাঁকে খুব ভালো করে চিনি। আমার কাছে সে অত্যন্ত ভালো মানুষ। তার ব্যাপারে যে মন্তব্য করা হচ্ছে সেগুলো মিথ্যা। আমাদের কোনও সম্পর্ক রয়েছে, এটা আমি বলছি না। আমি ওই মানুষটা জেনুইন। যে মন্তব্যগুলো করা হচ্ছে সেটা ফেক। ছবি দেখে কখনও কিছু প্রমাণ হয় না। কিছু দেখে কিছু বিশ্বাস করা ভুল।’

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের