হৃতিকের সিনেমার শ্যুটিংয়ে হাজির ‘ইন্ডিয়া এয়ারফোর্স’ টিম, দেখা যাবে অনস্ক্রীনেও

ফাইটারে হৃতিক রোশন জেট পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রে তাঁর চরিত্র, শমসের পাঠানিয়া, যিনি দেশের সেরা ফাইটার জেট পাইলট।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ‘ফাইটার’-এর শুটিংয়ে ব্যস্ত সিদ্ধার্থ আনন্দ, হৃতিক রোশন। আগামী বছর রিলিজ হচ্ছে ফাইটার। বিগত ২ বছর পর জবরদস্ত অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন হৃতিক। ছবিতে অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা পাড়ুকোন। যাই হোক, সম্প্রতি ছবির বিষয়ে একটি দারুণ আপডেট এলো প্রকাশ্যে। সূত্রের খবর, হৃতিকের ফাইটার মারাত্মক অ্যাকশনে পরিপূর্ণ হতে চলেছে। যার জন্যে নির্মাতারা কোনও কসরত ছাড়ছেন না। সূত্রের খবর, ছবিটির একটি অংশে ভারতীয় বিমানবাহিনী দের দেখা যাবে। এমনকী ছবিতে অংশ নিচ্ছেন বাস্তবের IAF, ‘ইন্ডিয়া এয়ারফোর্স’ ক্যাডেটরা।

গত তিনদিন ধরে, টিম ফাইটার মুম্বইয়ের চান্দিভালি, আইএএফ ঘাঁটির পটভূমিতে শুটিং করছেন। একটি এক্সক্লুসিভ ছবিতে, হৃতিককে আইএএফ, দিল্লির রিয়েল লাইফ ক্যাডেটদের সঙ্গে পোজ দিতেও দেখা যায়, যারা অভিনেতার সঙ্গে ছবিতে শুটিং করছেন! ক্যাডেটরা IAF ইউনিফর্মেই ধরা দেবেন অনস্ক্রীনে। এছাড়াও জানা গিয়েছে, কিছু ক্যাডেটরা দিল্লির IAF সদর দফতর এবং হায়দ্রাবাদের কাছে দুন্ডিগাল এয়ারফোর্স অ্যাকাডেমি থেকেও উড়ে এসেছেন। আর বাস্তব প্রতিরক্ষা কর্মীরা ফাইটারকে আরও বাস্তবায়ন করবেন। এছাড়াও সেনা প্রবীণরা পর্দার আড়ালে কাজ করছেন।

সেনাবাহিনীর অভিজ্ঞ রমন, যিনি ফাইটারের নির্বাহী প্রযোজকও বটে, তিনিই ছবিটির সহ-লেখক। এদিকে ছবির পরামর্শ দাতা হিসেবে আইএএফ পরামর্শক এবং প্রাক্তন সেনা অফিসার ভার্লিন পাওয়ারকেও রাখা হয়েছে। ফাইটারে হৃতিক রোশন জেট পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রে তাঁর চরিত্র, শমসের পাঠানিয়া, যিনি দেশের সেরা ফাইটার জেট পাইলট। দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুরও যথাক্রমে বিমান বাহিনীর পাইলট এবং বিমান বাহিনীর কমান্ডিং অফিসার। যারা মেন্টর হিসাবে হৃতিক রোশনের সঙ্গে থাকবেন। ফাইটার হল ভারতীয় বিমানবাহিনীর প্রতি শ্রদ্ধা। এটি ভারতের প্রথম বায়বীয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ফিচার ফিল্ম হিসাবে চিহ্নিত হতে চলেছে। ফাইটার ২৫ জানুয়ারী, ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে।

সূর্যের গোচরে মহালভ্য যোগ! ভাগ্য চমকাবে ৭ রাশির জাতকদের

বউয়ের সঙ্গে তুমুল ঝগড়া, বনিবনা হচ্ছে না, সঙ্গীকে নিয়ে নিরিবিলিতে ডিনার ডেটে যান…….

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী