প্রয়াত উস্তাদ রাশিদ খান, গান স্যালুটে বিদায় জানাবে রাজ্য সরকার

মঙ্গলবার সকালে আচমকাই আবার তাঁর অবস্থার অবনতি হতে শুরু হলে শিল্পীকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। সেখানেই আজ দুপুর ৩.৪৫ মিনিট নাগাদ প্রয়াত হন উস্তাদ রশিদ খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ রক্ষা আর হল না! মারা গেলেন রাজ্যের বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খান। মঙ্গলবার দুপুর ৩.৪৫ মিনিট নাগাদ পিয়ারলেস হাসপাতালে মারা গিয়েছেন উস্তাদ রশিদ খান। মাত্র ৫৫ বছরেই থেমে গেল উস্তাদ রশিদ খানের উদার্ত কন্ঠস্বর। দেশের সঙ্গীত মহলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন উস্তাদ রশিদ খান। যিনি ছিলেন ভারতীয় রাগ সঙ্গীতের অন্যতম উস্তাদ। বাংলার অন্যতম সম্পদকে হারিয়ে শোকাহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষন আগেই হাসপাতাল থেকে শোকপ্রকাশ করে বিশিষ্ট সঙ্গীতজ্ঞের মৃত্যুর খবরে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যে ৬ টা পর্যন্ত পিয়ারলেস হাসপাতালে থাকবে রশিদ খানের মরদেহ।

এরপর সারা রাত ‘পিস ওয়ার্ল্ড’-এ থাকবে উস্তাদের মৃতদেহ। এরপর আগামিকাল সকালে তাঁকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। দায়িত্বে থাকবেন ইন্দ্রনীল সেন, রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। গান স্যালুটে বিদায় জানানো হবে রশিদ খান কে। তাঁর মৃত্যু সত্যিই গোটা দেশের কাছে বিরাট ক্ষত। শাস্ত্রীয় সঙ্গীতে অন্যতম নক্ষত্র ছিলেন উস্তাদ রশিদ খান। গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন। যদিও সময়ের ব্যবধানে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু গত নভেম্বরে আচমকাই মস্তিষ্ক রক্তক্ষরণ হয়ে অর্থাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন গায়ক।

২০২৩ সালের শেষে চিকিৎসকরাই জানান, তাঁদের চিকিৎসায় সাড়া দিচ্ছেন রশিদ খান। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার সকালে আচমকাই আবার তাঁর অবস্থার অবনতি হতে শুরু হলে শিল্পীকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। সেখানেই আজ দুপুর ৩.৪৫ মিনিট নাগাদ প্রয়াত হন উস্তাদ রশিদ খান। রেখে গেলেন দুই কন্যা এবং এক পুত্রকে। এদিন হাসপাতালে দাঁড়িয়ে মমতা বলেন, ‘রশিদ আমার ভাইয়ের মতো। সে আমাকে মা বলে সম্মান করত। শেষে আমি তাঁকে জোর করি গান শুরু করার। রশিদ আমার ভাইয়ের মতো, গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে ফোন এসেছিল। নবান্নে ফিরে খবর আসে, কিছু একটা হয়েছে। ক্যান্সারের খরচ দিয়েছিলাম। ওঁকে আমি এতটাই ভালবাসতাম যে, ওকে চিকিৎসার জন্যে বিদেশে পাঠিয়েছিলাম।’

১৯৬৮ সালের ১ জুলাই উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম রাশিদের। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যার প্রতিষ্ঠাতা ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রাশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রাশিদের দাদু। তবে তিনি মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও বলিউড এবং টলিউডের বহু ছবিতে গান গেয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান এবং বঙ্গবিভূষণ সম্মান-সহ একাধিক সম্মানীয় পুরস্কার।

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু