রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ইতিহাসে বেনজির ঘটনা। রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ‘শ্লীলতাহানি’র বিস্ফোরক  অভিযোগ তুললেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মচারী। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অস্থায়ী মহিলা কর্মচারী অভিযোগ করেছেন, রাজ্যপাল তাঁর হাত ধরে টানাটানি করার পাশাপাশি অশালীনভাবে শরীর স্পর্শ করার চেষ্টা করেছেন। ইতিমধ্যেই ওই মহিলা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানাতে পৌঁছে গিয়েছেন। বিস্ফোরক অভিযোগ ওঠার পরে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে হেয়ার স্ট্রিট থানায় পৌঁছে গিয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল। যদিও রাজভবনের তরফে এখনও এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলার বাসিন্দা ওই মহিলা ২০১৯ সালের ১ জুন থেকে রাজভবনের অস্থায়ী কর্মচারী হিসাবে কর্মরত। রাজভবনের মধ্যেই কর্মী আবাসনে থাকতেন। গত ২৪ এপ্রিল ওই মহিলাকে নিজের চেম্বারে ডেকে স্থায়ী কর্মী করার প্রতিশ্রুতি দিয়ে কুপ্রস্তাব দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সাংবিধানিক প্রধানের ওই প্রস্তাব শুনে চমকে যান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের অভিযোগকারিনী মহিলা কর্মীকে ডেকে পাঠান রাজ্যপাল। আগের দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা মাথায় রেখে একজন সুপারভাইজারকে সঙ্গে নিয়ে সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান। কিন্তু মহিলার সঙ্গে থাকা সুপারভাইজারকে চলে যেতে বলেন রাজ্যপাল। তার পরে নিজের চেম্বারেই ওই মহিলা কর্মীর শ্লীলতাহানির চেষ্টা চালান রাজ্যপাল। কোনও ক্রমে রাজ্যপালের চেম্বার থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে সোজা রাজভবনের ওসির ঘরে হাজির হন ওই মহিলা কর্মী। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির বিস্ফোরক অভিযোগ তোলেন। ওই অভিযোগ শুনে বিস্মিত হয়ে যান রাজভবনের ওসি। তিনি হেয়ার স্ট্রিট থানায় ফোন করে মহিলা কর্মী পাঠানোর অনুরোধ জানান। ওই অনুরোধ পেয়েই হেয়ার স্ট্রিট থানার মহিলা পুলিশ কর্মীরা রাজভবনে এসে অভিযোগকারিনী মহিলাকে সঙ্গে নিয়ে থানায় যান। সেখানেই রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন ওই মহিলা।

কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, যেহেতু সাংবিধানিক প্রধান হিসাবে বেশ কিছু রক্ষাকবচ পান সি ভি আনন্দ বোস, তাই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা সম্ভব নয়। কিন্তু যেহেতু মারাত্মক অভিযোগ উঠেছে তাই কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো বিস্ফোরক অভিযোগ ওঠার পরেই সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ ইতিমধ্যেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বিষয়টি নিয়ে সরব হয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘‘বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি ভয়াবহ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় যাচ্ছেন। তাঁর রাজভবনে রাত্রিবাস করার কথা। তার মধ্যেই এক মহিলা অভিযোগ করেছেন যে, তিনি আজ যখন রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে, তখনই তাঁর শ্লীলতাহানি করা হয়েছে।’

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের