উত্তমকুমারকে যোগ্য সম্মন দেয়নি বাম সরকার, অভিযোগ মমতার

একথা সত্যি যে, মৃত্যুর পর আমাদের কলকাতার গুণী শিল্পীকে আগে রবীন্দ্র সদনে শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মহানায়ক উত্তমকুমার-এর ৪৩ তম মৃত্যু বার্ষিকী। আজ নবনির্মিত ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত হয় ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠান। এদিন চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্যে পুরস্কৃত করা হল, টলিউডের একাধিক অভিনেত্রীদের। যেখানে ছিলেন, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ প্রমুখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে এদিন রীতিমতো চাঁদের হাট বসেছিল ধনধান্যে স্টেডিয়ামে। অনুষ্ঠান শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের  বক্তব্যের মাধ্যমে। আর এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে প্রকাশ পেল বাম শাসন নিয়ে তীব্র ক্ষোভ। তাঁর অভিযোগ, বাম সরকার মহানায়ক উত্তমকুমারকে যোগ্য সম্মান দেননি।

উল্লেখ্য, এই মহানায়ক সম্মান তৃণমূল সরকারের আমলেই শুরু হয়েছিল। ২০১৮ সালের পর অনুষ্ঠান কোভিড বা অন্যান্য কারণে বন্ধ হয়ে গেলেও ২০২২ সাল থেকে আবারও শুরু হয় অনুষ্ঠান। এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে আক্ষেপ ঝরে পড়ে। তিনি বলেন, ‘মৃত্যুর পর উত্তমকুমারের দেহকে রবীন্দ্রসদনে রাখার প্রয়োজন পর্যন্ত মনে করেনি তাঁরা। আমাদের সরকার সমস্ত শিল্পীদের মৃত্যুর পর জনসাধারণ যাতে শ্রদ্ধা জানাতে পারে তাঁর জন্য তাঁদের মরদেহকে যোগ্য সম্মান দিয়েই রবীন্দ্রসদনে এনে রাখা হয়। মহানায়কের মৃত্যুর সময় তাই আমরা তাঁকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাইনি।’

হ্যাঁ, একথা সত্যি যে, মৃত্যুর পর আমাদের কলকাতার গুণী শিল্পীকে আগে রবীন্দ্র সদনে শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘যবে থেকে আমাদের দল সরকারের এসেছে, এই ১১ বছর ধরে উত্তমকুমারের পরিবারের প্রত্যেককে ডেকে আমরা এই দিনটায় তাঁকে শ্রদ্ধা জানাই। একইসঙ্গে যে চলচ্চিত্র জগতে তাঁর জন্ম সেই জগতের মানুষদেরও এদিনের অনুষ্ঠানে সামিল করে নিই। এদিন চলচ্চিত্র জগতের অনেককেই মহানায়ক সম্মানে ভূষিত করা হল। উত্তমকুমারকে কেউ মহানায়ক করেনি। উনি নিজে তৈরি হয়েছেন। মানুষ ওঁকে মহানায়ক করেছে। মহানায়ক নামটা মানুষের দেওয়া।’ যাই হোক, বাঙালির সর্বকালের সেরা ম্যাটিনি আইডল উত্তম কুমার। মৃত্যুর ৪৩ বছর পরও একইভাবে বাঙালির হৃদয়ে গেঁথে রয়েছেন তিনি।

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের