আসছে ‘বাহুবলী ৩’, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বড় খবর দিলেন প্রভাস-অনুষ্কা-রানা

আজও ছবিটি দক্ষিণী ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ভক্তরা জানতে চায়, ছবির তৃতীয় সংস্করণ কবে মুক্তি পাচ্ছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বিনোদনের অন্যতম মাইলফলক সৃষ্টিকারী চলচ্চিত্র ‘বাহুবলী’। রাজামৌলি পরিচালিত ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা শেট্টি এবং প্রভাস, রানা দাগ্গুবতী-সহ অনেকে। ছবিটি দুটি পার্টে মুক্তি পেয়েছিল। ছবিটি শুধু বক্সঅফিসের ইতিহাসই নতুন করে লেখেনি, বরং ভারতীয় সিনেমার চেহারাও পাল্টে দিয়েছিল। আজও ছবিটি দক্ষিণী ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ভক্তরা জানতে চায়, ছবির তৃতীয় সংস্করণ কবে মুক্তি পাচ্ছে? বছরের পর বছর ধরে এমনটাই গুঞ্জন ভক্তদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবার সেই নিয়েই বড় আপডেট দিলেন ছবির প্রধান তারকা রানা দাগ্গুবতী, প্রভাস এবং অনুষ্কা শেট্টি। যাঁদের খুব একটা লাইমলাইটে দেখা যায় না।

সোশ্যাল মিডিয়ায় ‘বাহুবলী: দ্য টর্চবেয়ারার’ ডকুমেন্টারির একটি ক্লিপ ভাইরাল হতেই ‘বাহুবলী ৩’ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ভিডিওটিতে প্রভাস, রানা এবং অনুষ্কাকে এই ব্লকবাস্টার ছবির তৃতীয় সিক্যুয়েলের ইঙ্গিত দিতে দেখা গিয়েছে। ভাইরাল ক্লিপে রানাকে ছবির বিষয়ে বলতে শোনা গিয়েছে, ‘আমি জানি না এটা প্রকাশ্যে বলা উচিত কিনা, কিন্তু যেহেতু রাজামৌলি আর শোবু গারু এখানে নেই, তাই আমার মনে যা আছে তাই বলছি। বিশ্ব হয়তো এখনও প্রস্তুত নয়, কিন্তু বাহুবলী আসবেই…” এই বলে তিনি থেমে যান। এর কিছুক্ষণ পরেই, প্রভাস হাসিমুখে তিনটি আঙুল দেখান, যা দেখে অনুষ্কা-সহ সোফায় থাকা সকলে হেসে ওঠেন। এই গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়ে যখন ক্লিপটি শেষ হয়। যেখানে বলা হয়, ‘ঐতিহ্য চলতেই থাকবে!’

 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এটিকে বাহুবলী ৩-এর ইঙ্গিত হিসেবে দেখছেন। একজন বলেছেন, ‘সর্বকালের সেরা ভারতীয় সিনেমার তৃতীয় কিস্তি বাহুবলী ৩ এখন আনুষ্ঠানিকভাবে ঘোষিত।’ অন্যজন লিখেছেন, ‘বাহুবলী ৩ অবশেষে আসছে! অপেক্ষার অবসান হতে চলেছে। এসএস রাজামৌলি, প্রভাস, রানা দাগ্গুবাতি এবং অনুষ্কা শেট্টির সঙ্গে মিলে নিশ্চিত করেছেন যে বাহুবলী ৩-এর আনুষ্ঠানিক ঘোষণা খুব শীঘ্রই আসছে।’ ২০১৫ সালে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তি পেয়েছিল। যেখানে প্রভাস দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন রানা দাগ্গুবাতি, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়া, রম্যা কৃষ্ণন, সত্যরাজ ও নাসার। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল এর সিক্যুয়েল, ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। ছবি দুটোই বিশ্বব্যাপী ২০০০ কোটি টাকার কাছাকাছি আয় করেছিল। এবার ছবির তৃতীয় সংস্করণের পালা!

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?