Flipkart এর দুর্দান্ত অফার, ২২ হাজার টাকা সস্তায় কিনে নিন Google Pixel 10

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর! ফ্লিপকার্টের বিশেষ সেলে আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাবে Google Pixel 10। প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ইতিমধ্যেই ক্রেতাদের নজর কেড়েছে, আর নতুন অফারের ফলে এর দাম এক ধাক্কায় ২২ হাজার টাকা কমে ৫৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে।  উল্লেখ্য, Google Pixel 10 ভারতে লঞ্চ হয়েছিল ৭৯,৯৯৯ টাকা মূল্যে। 

ফিচারের দিক থেকে Google Pixel 10-এ রয়েছে 6.3 ইঞ্চির OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং Google এর Tensor G5 প্রসেসর। এই ফোন কর্নিং গরিলা গ্লাস 2 (Corning Gorilla Glass 2) দিয়ে সুরক্ষিত এবং এতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 3000 নিটস পর্যন্ত হতে পারে। ক্যামেরা বিভাগে OIS  ফিচারসহ 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা,  13 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং 10.8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 10.5 মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনটিতে Android 16 অপারেটিং সিস্টেম রয়েছে ।এছাড়া, এতে IP68 রেটিং রয়েছে, যা জল ও ধুলোর সংস্পর্শে ফোনের ক্ষতি হতে দেয় না।

ফ্ল্যাগশিপ ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে টেলিফটো লেন্সও যুক্ত করা হয়েছে। প্রসেসর হিসেবে গুগল পিক্সেল 10 ফোনে রয়েছে Tensor G5 চিপসেট, যা গুগলের এখন পর্যন্ত লেটেস্ট চিপসেট। এতে 12 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। স্মার্টফোনে 4,970mAh এর ব্যাটারি রয়েছে এবং এটি 30W ওয়্যারড চার্জিংয়ের পাশাপাশি 10W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। AI ভিত্তিক একাধিক স্মার্ট ফিচার এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট সাপোর্ট এই ফোনের অন্যতম আকর্ষণ। Google দাবি করেছে, Pixel 10 সিরিজে সাত বছর পর্যন্ত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এছাড়া Gemini AI-এর সমর্থন থাকায় ছবি সম্পাদনা, ভয়েস অ্যাসিস্ট্যান্স এবং বিভিন্ন প্রোডাক্টিভিটি ফিচার আরও উন্নত অভিজ্ঞতা দেবে।

বিশেষজ্ঞদের মতে, Pixel 10-এর মূল শক্তি এর ক্যামেরা, পরিষ্কার অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা এবং দ্রুত আপডেট। সেলের ছাড়ে দাম উল্লেখযোগ্যভাবে কমে গেলে Samsung ও Apple-এর প্রিমিয়াম ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থানে চলে আসবে Google এর এই স্মার্টফোন। নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে আরও মূল্য ছাড়ের সুযোগ রয়েছে। ফলে যারা একটি ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি লাভজনক ডিল হতে পারে।

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ১৫০০-এর বেশি

বিশ্বকাপে মহা অঘটন! জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর 

ভেনিজুয়েলার ভূমিকম্পে ২৩৫ জন নিহত ও ১৫০০ জনেরও বেশি আহত

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? জেনে নিন এই ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

ফ্রিজের মাথার উপর থেকে সরিয়ে ফেলুন এই ৩ টি জিনিস, তার পরে ম্যাজিক দেখুন

মা কামাখ্যার বিশেষ কৃপা পেতে চান? অম্বুবাচী নিবৃত্তির পর শুধু এই কাজ করুন

সিংহে শুক্র-কেতুর সংযোগ, মালামাল হতে চলেছেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: সমাজে সম্মান বাড়বে, ছোট সম্পত্তি কেনার সুযোগ, বিদেশে চাকরির প্রস্তাব..

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

Flipkart এর দুর্দান্ত অফার, ২২ হাজার টাকা সস্তায় কিনে নিন Google Pixel 10

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক