বন্ধ হচ্ছে তেলেগু ইন্ডাস্ট্রির সব ছবির শ্যুটিং, কেন এত বড় সিদ্ধান্ত প্রযোজকদের?

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু নিয়মাবলী পুনরায় গঠন হচ্ছে। যদিও আমরা সবাই জানি যে, দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিসর অনেকটাই বড়। এখানে চারটি ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, যার মধ্যে রয়েছে তেলেগু, মালায়লাম, তামিল এবং কন্নড়। আর এই চারটি ভাষার চলচ্চিত্র এখন শুধু দেশে নয়, গোটা বিশ্বে রাজত্ব করছে। বিশেষ করে তেলেগু ভাষীর কিছু সুপারস্টার এখন রীতিমত প্যান ইন্ডিয়ার স্টার হয়ে গিয়েছেন। শোনা যাচ্ছে, এবার তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে বড়সড় পরিবর্তন।

আসলে, তেলেগু চলচ্চিত্র প্রযোজকরা “শিল্পের পুনর্গঠন” করার লক্ষ্যে ১ আগস্ট থেকে যেকোনো বড় চলচ্চিত্রের শ্যুটিং বন্ধ করার কথা ভাবছেন। কারণ হিসেবে উঠে এসেছে, ছবিগুলির প্রযোজনার খরচ কয়েকগুণ বেড়ে গিয়েছে, সেই তুলনায় থিয়েটারের আয় নিম্নস্তরে নেমে গিয়েছে। পাশাপাশি আরও জানা গিয়েছে, হায়দ্রাবাদে গত দুদিন ধরে বেশ কয়েকজন প্রযোজক মিটিং করেছেন। এবং শিল্পকে টিকিয়ে রাখার জন্য তাঁরা কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই একজন শীর্ষ প্রযোজক পিটিআই-কে জানিয়ে দিয়েছেন যে, তেলেগু ফিল্ম চেম্বার অফ কমার্স (Telegu Film Of Commerce) আগামী ১ আগস্ট থেকে চলচ্চিত্রের শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই কোভিডের প্রভাবে তেলেগু ইন্ডাস্ট্রি ভুগছিল। অনেকটাই ক্ষতি হয়েছে শিল্পের। তাই সবাই এখন এই ধরনের পরিস্থিতিতে শিল্পের টেকসইতা নিয়ে উদ্বিগ্ন।

এহেন পরিস্থিতিতে প্রযোজকরা সমগ্র শিল্পকে পুনর্গঠন করার জন্যে ভাবনা চিন্তা করছেন। এক্ষেত্রে প্রযোজকরা একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা জানিয়েছেন, শিল্পের ক্ষেত্রে সুদিন ফিরিয়ে আনার জন্যে তাঁদের সিদ্ধান্ত, এই ইন্ডাস্ট্রির যে কোনও বড়পর্দার ছবির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার ১০ সপ্তাহের মধ্যে কোনো নতুন ফিল্মের মুক্তির ঘোষণা OTT প্ল্যাটফর্মে করা যাবেনা। এবং প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সেই সব ছবিকেও ওটিটিতে আনা যাবেনা ১০ সপ্তাহের মধ্যে। কারণ এখন বড় পর্দার একাধিক তারকাদের সিনেমাও তিন সপ্তাহের মধ্যে OTT-তে চলে আসছে। যাতে কিনা থিয়েটারের আয় হ্রাস হচ্ছে। একজন প্রখ্যাত প্রযোজক উল্লেখ করেছেন, “আমরা আগামী কয়েক দিনের মধ্যে আরও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছব।”

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য