মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। কারণ গভীর নিম্নচাপ এই মুহূর্তে ঘনাচ্ছে বঙ্গোপসাগরেই। যার ফলে পুরীতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে মন্দারমণিতে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল দম্পতি। শুধুই দম্পতি নন, তলিয়ে যায় তাঁদের সঙ্গে থাকা এক নাবালক। খবর পেয়ে উদ্ধারকাজে নামে নুলিয়ারা। ওই দম্পত্তিকে উদ্ধার করা না গেলেও সমুদ্রে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা হয়েছে ওই নাবালককে। দম্পতির খোঁজে সমুদ্রে শুরু হয়েছে তল্লাশি।

সূত্রের খবর, ওই দম্পতির বাড়ি নদিয়ার শান্তিপুরে। তাঁদের দাদা থাকেন মন্দারমণিতে। সেই সূত্রেই গতকাল, রবিবার মন্দারমণিতে বেড়াতে এসেছিলেন ওই দম্পতি। আজ, সোমবার দাদার ছেলেকে নিয়ে মোহনাতে টোটো করে ঘুরতে এসে সমুদ্রস্নানে নেমেই এই বিপত্তি ঘটে। উদ্ধার হওয়া ১০ বছরের নাবালক। তাঁর নাম সোমনাথ।

আরও পডুন: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

সূত্রের খবর, সোমনাথের সঙ্গে আত্মীয় সুমন শীল ও তাঁর স্ত্রী বৃষ্টি শীল এদিন বেড়াতে গিয়েছিলেন। সুমনের বয়স ২৪ এবং বৃষ্টির বয়স ১৮ বছর। ওই দম্পতি শান্তিপুরের বাগদেবী গ্রামের বাসিন্দা। দাদার বাড়িতে তাঁরা বেড়াতে এসেছিলেন। দাদার ছেলেকে নিয়ে গিয়েছিলেন সমুদ্রস্নানে। সেখানেই মারাত্মক কাণ্ড ঘটে যায়। ১০ বছরের নাবালকের দেহ উদ্ধার হলেও তাঁদের খোঁজে এখনও তল্লাশি চালানো হচ্ছে। কোস্টাল পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি চালাচ্ছে। কিন্তু মন্দারমণিতে সমুদ্র উত্তাল রয়েছে। তাই উদ্ধারকা ব্যাহত হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। গোটা বিষয়টি জানানো হয়েছে সোমনাথের বাবাকে।

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর