মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগের গভীর নিম্নচাপ। আরও শক্তি বাড়িয়ে সেটি আগামিকাল মঙ্গলবারের মধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে সেটি ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ থেকে দূরে থাকলেও অতি গভীর নিম্নচাপটির প্রভাবে আগামিকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে বৃষ্টি। আজ, সোমবার দুপুরে এমনই বুলেটিনে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস, আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থিত পূর্ব-মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। সেটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, এটি আগামী দুদিনে উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। সেই কারণেই মঙ্গল থেকে বাড়বে বৃষ্টি। রেহাই পাবেন না পশ্চিমবঙ্গবাসী। বাংলা থেকে অনেকটা দূরে থাকলেও নিম্নচাপের প্রভাবে ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে সোম রাত থেকেই ঝেঁপে নামবে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পডুন: জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

এদিন বুলেটিনে জানানো হয়েছে, আগামিকাল মঙ্গলবার হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টা ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। তাই একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। অতি গভীর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় আগামী ২২-২৫ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধা করা হয়েছে।

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, আন্দুলে বিক্ষোভ গ্রামবাসীদের

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি