রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আপনি কি গত কয়েক মাস ধরে রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করেননি? তাহলে আপনার জন্য রয়েছে অত্যন্ত জরুরি খবর। আগামী ১ অক্টোবর থেকে দেশজুড়ে বন্ধ হয়ে যেতে পারে লাখ লাখ নিস্ক্রিয় রেশন কার্ড। জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA) এবং সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, যারা দীর্ঘদিন রেশন দোকান (PDS) থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করেননি, তাঁদের কার্ডগুলিকে ‘সাইলেন্ট রেশন কার্ড’ বা নিষ্ক্রিয় কার্ড হিসেবে গণ্য করা হচ্ছে। গণবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং ভুয়া বা অপ্রয়োজনীয় কার্ড চিহ্নিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কাদের ক্ষেত্রে প্রযোজ্য এই নিয়ম?

যে সমস্ত গ্রাহক গত ৬ মাস ধরে সশরীরে রেশন দোকানে গিয়ে চাল, আটা বা অন্য কোনও সামগ্রী তোলেননি, মূলত তাঁদের কার্ডই ১ অক্টোবর থেকে বন্ধের তালিকায় রয়েছে। ডুপ্লিকেট বা একই ব্যক্তির নামে একাধিক কার্ডের সুবিধা নেওয়া বন্ধ করতে e-KYC প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছিল, যার সময়সীমা ছিল ২১ সেপ্টেম্বর। এখনও রেশন কার্ড সক্রিয় রয়েছে কি না, তা স্থানীয় ডিলার বা রাজ্যের খাদ্য কর্পোরেশনের কাছে গেলেই জানা যাবে।

পুনরায় চালু করার উপায়

আপনার রেশন কার্ড যদি এই কারণে সাময়িকভাবে নিষ্ক্রিয় বা সাইলেন্ট হয়ে যায়, তবে চিন্তার কিছু নেই। এটি স্থায়ীভাবে বাতিল হচ্ছে না। পুনরায় সচল করতে গ্রাহকদের কিছু প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। গ্রাহককে রেশন দোকানে বা খাদ্য দফতরের নির্দিষ্ট অফিসে গিয়ে নতুন করে আধার লিঙ্কিং বা e-KYC ভেরিফিকেশন করাতে হবে। সশরীরে বায়োমেট্রিক বা ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই করার পর কার্ডটি আবার সক্রিয় করা সম্ভব হবে। প্রসঙ্গত,ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই এই নিয়ম চালু করা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, যে সকল গ্রাহকরা টানা ছয় মাস বা তার বেশি সময় ধরে রেশন তোলেননি, তাদের রেশন কার্ড ১ অক্টোবর থেকে সাময়িকভাবে ডি-অ্যাক্টিভেট করে দেওয়া হবে।

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক