শ্বশুরবাড়িতে ভূঁড়িভোজ দিয়ে জামাই বরণ, প্রথম জামাইষষ্ঠী, কেমন কাটছে তাঁদের?

Share:

নিজস্ব প্রতিনিধি: মাসের প্রথম রবিবার। তার মধ্যেই বাংলার ছুটির দিনেই জামাই উৎসব। সেই কারণেই তো আজ ছুটির দিনে কোথাও চেনা আলসেমির ছবি তো নেই, বরং পথঘাটে আজ শুধুই জামাইদের ভিড়। কেননা আজ যে জামাইষষ্ঠী! সব জামাই, আজ সকাল সকালই রওনা দিয়েছেন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, অপেক্ষা করছে ভূঁড়িভোজ। আজ প্রতিটি শ্বশুরবাড়িতে যেন উৎসবে মেতেছে, জামাই উৎসব। সকাল থেকেই চলছে পেট পূজো। সে যেন তেন, পেট পুজো নাকি, এক্কেবারে পোলাও, বিরিয়ানি, চিকেন, মটনে ঠাসা ভোজন। তবে বাঙালির প্রিয় পার্বণে বাদ যাবে নাকি টলিপাড়া? মোটেই না।

সেখানেও যে ভুরি ভুরি নতুন জামাই, তাই টলিউডে এ বছরের নতুন জামাইরা সকাল হতেই সো-জা শ্বশুরবাড়ি-মুখী হয়েছেন। চলতি বছরে প্রথম জামাই ষষ্ঠী পালন করছেন, টলিউডের খ্যাতনামা তিন তারকা। মৈনাক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী এবং প্রমিতা চক্রবর্তী। তিনজনই বিয়ে সেরেছেন আইনি মতে। তাই প্রথম বার জামাইষষ্ঠী তাঁদের, সুতরাং জামাই ষষ্ঠী উদ্‌যাপনেই আজ সারাদিন মাতলেন অভিনেতা-অভিনেত্রীরা। 

একটি বেসরকারি সংবাদ প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, কেমন কেটেছে আজ তাঁদের প্রথম জামাই ষষ্ঠী। প্রমিতা জানালেন, খাতায়-কলমে আজ তাঁদের প্রথম জামাইষষ্ঠী উদ্‌যাপন। তবে তাঁদের আইনি মতে বিয়ে হয়েছে গত বছর।কিন্তু, শ্বশুরমশাই মারা যাওয়ায় গত বছর কিছু হয়নি। তাই এই বছর আর বাদ যায়নি, প্রমিতার মা আজ তাঁদের বেলগাছিয়ার বাড়িতেই সব আয়োজন করেছেন। প্রচুর ভাল ভাল রান্না হয়েছে রুদ্রর জন্যে। 

ওইদিকে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি দমদম। তিনি জানালেন, তাঁর কাছে আজকের দিনটা পুরোটাই সারপ্রাইজ! তবে তিনি শাশুড়িমার জন্যও একটা শাড়ি কিনেছেন। 

তবে অভিনেত্রী অনিন্দিতার বাড়িতেও তেমন জামাইষষ্ঠীর চল নেই। কিন্তু সুদীপের জন্যে ছিল বিশেষ আয়োজন, খাওয়াদাওয়াটা হয়েছে বেশ জমিয়েই। অভিনেত্রীর কথায়, চিকিৎসা করাতে মা এখন তাঁর বাড়িতেই রয়েছেন।তাই মা-ই মাটন, চিংড়ি রান্না করেছেন সুদীপের জন্য।  

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!