জন আব্রাহামের জন্যই তৈরি “পাঠানের”র ভিলেনঃ সিদ্ধার্থ আনন্দ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ সদ্য মুক্তি পেয়েছে শাহরুখ খান (Sharukh Khan) অভিনীত সিনেমা পাঠানের (Pathan) ট্রেলার। এই ছবিতে অভিনয়ের মাধ্যমেই দীর্ঘ প্রায় ৪ বছর পর পর্দায় ফিরছেন কিং খান। আগামী বছর ২৫ জানুয়ারী সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই ছবি। হিন্দির পাশপাশি তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পেতে চলেছে পাঠান। ছবিতে শাহরুখের বিপরীতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম (John Abraham)। ছবিতে কিংখানের চরিত্রের পাশপাশি জন অভিনীত চরিত্রটিও খুবই গুরুত্বপূর্ণ এবং এই সিনেমাতে দুই অভিনেতার লড়াই দর্শকদের খুবই পছন্দ হবে বলেও মনে করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। শুধু তাই নয় এই ছবিতে নেগেটিভ চরিত্রের জন্য জন আব্রাহাম ছাড়া আর কাউকে ভাবতে পারেননি বলেও জানিয়েছেন পরিচালক।

সম্প্রতি একটি বৈদুতিন সংবাদমাধ্যমকে পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, এই চরিত্রটি জন আব্রাহামকে মাথায় রেখেই লেখা হয়। এমনকি জন যখন “পাঠানে” তাঁর অভিনীত চরিত্রটির জন্য হ্যাঁ বলেছিলেন তখন পরিচালক খুবই খুশি হয়েছিলেন বলেও জানিয়েছেন। সিদ্ধার্থ আনন্দ বলেন, “পাঠান” একটি লারজার দ্যান লাইফ ছবি। এবং এই ছবির জন্য আমাদের একজন দুর্দান্ত ভিলেনের দরকার ছিল আমরা এমন একজনকে চেয়েছিলাম স্ক্রিনে যার উপস্থিতি নির্মম এবং রুঢ় হবে। তাই ‘পাঠানে’র ভিলেন চরিত্রটি জন আব্রাহামকে মাথায় রেখেই লেখা হয়েছে”।   

বৈদুতিন সংবাদমাধ্যমে পরিচালক আরও বলেন “এই চরিত্রের জন্য জন আমাদের প্রথম এবং একমাত্র পছন্দ ছিলেন এবং আমরা নিশ্চিত ছিলাম যে আমরা এমন একজন খলনায়ক চাই যা মানুষ চিরকাল মনে রাখবে”। জনের চরিত্রটিকে “পাঠানের নিখুঁত প্রতিপক্ষ” হিসেবে বর্ণনা করে সিদ্ধার্থ বলেন, “জন পর্দায় “পাঠানে’র নিখুঁত প্রতিপক্ষ এবং আমরা তাদের প্রতিদ্বন্দ্বিতাকে সুচারু ভাবে তুলে ধরেছি”। সিদ্ধার্থ জানান, “জনগণের প্রতিক্রিয়া দেখে আমি আনন্দিত যে তাঁরা শাহরুখের পাশপাশি জন আব্রাহামকেও এই চরিত্রে পছন্দ করছেন”।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের