অপেক্ষার অবসান! মুক্তি পেল ‘Avatar:The Way of Water’ এর ট্রেলার

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছিল, ‘Avatar 2’ এর শিরোনাম। বহুল প্রতীক্ষিত এই ছবিটির নাম দেওয়া হয়েছে, ‘Avatar: The Way of Water’। ২০০৯ সালে ‘Avatar’ এর প্রথমাংশ একেবারে ব্লকবাস্টার হিট হয়েছিল গোটা বিশ্বে। সেই কারণেই দর্শকরা অধীর আগ্রহে বসেছিলেন এই ছবির সিক্যুয়েলের জন্যে। এবার মুক্তি পেল এই ছবিটির ট্রেলার।

শুধু ইংরেজী নয়, হিন্দি ভাষাতেও মুক্তি পেল জেমস ক্যামেরনের দূর্দান্ত রচনা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ এর ট্রেলার। যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের উত্তেজনা বাড়িয়ে তুলেছে। পরিচালকের কথায় avatar এর দ্বিতীয় পার্ট তৈরি করতে বেশ কয়েক বছর সময় লেগেছে, তবুও দর্শকরা আশা হারায়নি। বোঝাই যাচ্ছে, আরও একবার ব্লকবাস্টার ছবি হতে চলেছে জেমস ক্যামেরন দ্বারা পরিচালিত ‘Avatar: The Way of Water’। চলতি বছরের শেষেই অর্থাৎ ১৬ ডিসেম্বর, ২০২২ এই ছবিটি মুক্তি পাবে৷ ট্রেলারে সিনেমার দুটি দৃশ্য দেখানো হয়েছে।

 

ফুটেজ দেখেই দর্শকদের মনে তোলপাড় সৃষ্টি হয়েছে, কেউ কেউ বলেছেন এই ছবিটি ‘Avatar’ এর প্রথমাংশের জনপ্রিয়তাকেও ছাপিয়ে যাবে। এই ছবিতে নতুন না’ভি উপজাতিদের দেখা যাবে, যারা জলের কাছাকাছি বসবাস করে। বোঝা যাচ্ছে, ‘Avatar: The Way of Water’ এর গল্প বলবে, সুলি পরিবারের। জেক (স্যাম ওয়ার্থিংটন) এবং নেইতিরি (জো সালডানা) একটি ছোট পরিবার তৈরি করেছে এবং নতুন বিপদ থেকে তাঁরা একে অপরকে কী উপায়ে সুরক্ষিত রাখবে, বেঁচে থাকার জন্য কতটা ট্র্যাজেডি সহ্য করবে সেই নিয়েই গল্প।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত Avatar, বিশ্বব্যাপী ২.৮৪ বিলিয়ন আয় করেছিল গোটা বিশ্বব্যাপী।যদিও এই ছবিটিকে হিন্দিতেও রূপ দেওয়া হয়েছিল। এমনকী বক্স অফিস আয়ের সঙ্গে সঙ্গে সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসাবে স্বীকৃতি পেয়েছিল এই ছবি। জেমস ক্যামেরন দ্বারা পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন ক্যামেরন এবং জন ল্যান্ডউ। ‘Avatar: The Way of Water’-এ অভিনয় করছেন সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাং, ক্লিফ কার্টিস, জোয়েল ডেভিড মুর, সিসিএইচ পাউন্ডার, এডি ফ্যালকো, জেমাইন ক্লেমেন্ট, জিওভানি রিবিসি, এবং কেট উইন্সলেট। ছবিটি ভারতে ইংরেজি ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়লাম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান