চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘টাকা ছাড়াই ১৮ ঘন্টা অভিনয় করেছি’, জীবনের অন্ধকার স্মৃতি ফিরে দেখলেন মনোজ

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্বনামধন্য অভিনেতা মনোজ বাজপেয়ী, অত্যন্ত প্রতিভাবান অভিনেতা হওয়া সত্ত্বেও লো প্রোফাইল মেন্টেইন করেন তিনি অলওয়েজ। তাঁকে নিয়ে খুব একটা বিতর্ক নেই বললেই চলে। বিগত তিন দশক জুড়ে বলিউডে রাজত্ব তাঁর। একাধিক সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা। তবে তাঁর জীবনে মোড় ঘোরানোর ছবি ছিল ‘সত্য’। সম্প্রতি মুক্তি পেয়েছে গুলমোহর, যেখানে অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মনোজ বাজপেয়ী। সেই কারণেই এখন চর্চায় মনোজ বাজপেয়ী। প্রচারের সুবাদেই সম্প্রতি অভিনেতা উপস্থিত হয়েছিলেন ফেমাস ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার চ্যানেলে। যেখানে অভিনেতা তাঁর কেরিয়ার, পছন্দ এবং অভিনয়ের প্রথমদিনগুলিতে সংগ্রামের কথা বলেছেন।

অভিনয়ের জন্যে নয়াদিল্লি থেকে মুম্বইয়ে চলে আসার সফর সম্পর্কে বলেন, “আমি যখন দিল্লি থেকে মুম্বই এলাম তখন আমার জীবনের খুব খারাপ পর্যায় ছিল, আমি দিল্লিতে প্রতিদিন ১৮ ঘন্টা কাজ করতাম, টাকা ছাড়াই। কারণ থিয়েটার আমার কাঁধে সৃজনশীল তৃপ্তি ছিল। আমি জানতাম না কোথা থেকে আমার পরে খাবার পাব। আমার কোন টাকা ছিল না, কিন্তু ঈশ্বর সদয় ছিলেন। ক্ষুধার্ত থাকা সত্ত্বেও ব্যস্ত ছিলাম। কিন্তু যখন আমি মুম্বইতে আসি, তখন আমার কোনো কাজ ছিল না, খাবার ছিল না, টাকা ছিল না। আমি শারীরিকভাবে খুব দুর্বল হয়ে গিয়েছিলাম। কারণ যেখানেই যেতাম, সেখান থেকেই আমাকে ফিরিয়ে দিত। তখন কোনও কাস্টিং ডিরেক্টর ছিল না। শেখর কাপুরের ব্যান্ডিট কুইন-এর পর, পরিচালক রাম গোপাল ভার্মার নজরে পড়ি। তিনি সত্য চলচ্চিত্রে সুযোগ দিয়েছিলেন। কিন্তু সত্যের পরেও তিনি খারাপ দিন দেখেছেন অভিনেতা। দীর্ঘ সাত বছর কোনও কাজ পায়নি। এরপর প্রকাশ ঝা-র রাজনীতির পর মূল স্রোতে ফিরে আসি।”

অভিনেতা হাসতে হাসতে বলেন, “পিঞ্জারের পরে কেউ আমাকে স্পর্শ করেনি, যদিও আজ এটি আমার সেরা কাজগুলির মধ্যে একটি ছিল। কিন্তু বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। এখানে একটি খারাপ ছবি ব্লকবাস্টার হয়ে যায়, অন্যান্য ভাল সিনেমা উপেক্ষা করে। আমার খারাপ পর্বের সময়ে যখন আমি কোনও সমাবেশে যেতাম, ক্যামেরাম্যান, রিপোর্টার এবং অ্যাঙ্কররা, আমার দিক থেকে মাইক ও ক্যামেরা সরিয়ে নিত। তবে আমার খারাপ লাগেনি, এরপরেই প্রকাশ ঝা-এর রাজনীতির মাধ্যমে আমি অভিনয়ের মূল স্রোতে ফিরি।”

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ