ভালোবাসা উদযাপিত হবে ‘সুপার সিঙ্গার সিজন থ্রি’র মঞ্চে

কাছাকাছি আসবে ঋষি ও পিহু। লালন গাইবে র‍্যাপ সং। রাশভারি ঋষি খাওয়াবে ফুচকা। এই সব মিলিয়েই জমজমাট হবে এই সপ্তাহে সঙ্গীতের এই মঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভালবাসার সপ্তাহ উদযাপিত হবে এই সপ্তাহে ‘সুপার সিঙ্গার সিজন থ্রি’-র এই সপ্তাহের পর্বে। কাছাকাছি আসবে ঋষি ও পিহু। লালন গাইবে র‍্যাপ সং। রাশভারি ঋষি খাওয়াবে ফুচকা। এই সব মিলিয়েই জমজমাট হবে এই সপ্তাহে সঙ্গীতের এই মঞ্চ।

আরও খোলসা করে বলতে গেলে স্টার জলসার এই মিউজিকাল রিয়ালিটি শোতে স্টার জলসার বিভিন্ন ধারাবাহিকের জনপ্রিয় চরিত্ররা আসবেন। আর এই নিয়েই থাকবে এই সপ্তাহের বিশেষ পর্ব। থাকবে ‘মন ফাগুন’, ‘গ্রামের রানি বীনাপানি’, ‘বরণ’, ‘ধুলোকণা’-র অনস্ক্রিন জুটিরা করবেন নানা পারফরম্যান্স।

পিহু আর ঋষির প্রেম কিছুতেই হয়ে উঠছে না। দর্শকরা তো মনে প্রাণে চান তাঁদের দুজনের মিল হোক খুব তাড়াতাড়ি। এবার এই সঙ্গীতের মঞ্চ থেকেই কাছাকাছি আসবে তাঁরা। বাতাসে গুনগুন গানের সঙ্গে ভাসবেন রোম্যান্সে। শুধু তাই নয় অনুষ্ঠানের বিচারক ও প্রতিযোগীদের ফুচকা পরিবেশন করবেন ঋষি ওরফে শন বন্দ্যোপাধ্যায়। 

অন্যদিকে ধুলোকণার র‍্যাপ গায়ক লালন আসবেন তার পারফরম্যান্স নিয়ে। সকলকে শোনাবেন তার গান। এই লালন ভালোবাসে পরিচারিকা ফুলঝুরিকে। তার জীবনে রয়েছে ত্রিকোণ প্রেমের হাতছানি। এবার সেই লালন অর্থাৎ ইন্দ্রাশিস রায় দেখাবেন সুপার সিঙ্গারের মঞ্চে কামাল। আর এই সব কিছু নিয়েই জমবে এই সপ্তাহের সুপার সিঙ্গারের বিশেষ পর্ব। 

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব