‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

এমন আবহে এবার আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে এলেন টলিউড সুপারস্টার জিত। তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) ইনস্টাগ্রামে পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির বিক্ষোভ নিয়ে এবার মুখ খুললেন টলিউড সুপারস্টার জিৎ। স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা ও নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে তিন সপ্তাহ ধরে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’। তাঁদের সমর্থনে যোগ দিয়েছে জেন জি পড়ুয়ারা। লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুকও আন্দোলনের যোগ দিয়ে ২৬ দিন ধরে অনশনে রয়েছেন। শিক্ষা ব্যবস্থার অনিয়ম, ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিক্ষোভে নেমেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কিন্তু তাঁদের আন্দোলন রুখতে বিক্ষোভকারীদের উপর অমানবিক আচরণ করছে দিল্লি পুলিশ। তাতেই ক্ষুব্ধ গোটা দেশ।

বলিউড তারকাদের একাংশ বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছেন। যাঁদের মধ্যে আছেন, সলমান খান, আলিয়া ভাট, রীতেশ দেশমুখ-সহ অনেকে। আর হুমা কুরেশি, শাবানা আজমি, প্রকাশ রাজের মতো ব্যক্তিরা সশরীরে আন্দোলনে যোগ দিয়ে প্রতিবাদ করছেন। হলিউড অভিনেতা জন কুস্যাকও ককরোচদের জন্যে সংহতি প্রকাশ করেছেন। এমন আবহে এবার আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে এলেন টলিউড সুপারস্টার জিত। তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) ইনস্টাগ্রামে পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন।

লিখেছেন, ‘NEET-এর বিষয়টি এখন আর কেবল একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাঁদের পরিবারের আশা, স্বপ্ন এবং আস্থার বিষয়। প্রত্যেক যোগ্য শিক্ষার্থীর একটি সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যবস্থার অধিকার রয়েছে। যাঁরা এর জন্য দায়ী, তাঁদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। এমন কার্যকর সংস্কার নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার আর কোনও পুনরাবৃত্তি না ঘটে। আমাদের শিক্ষার্থীরা উত্তর ও ন্যায়বিচার পাওয়ার যোগ্য। আর সর্বোপরি, তাঁদের এই আত্মবিশ্বাস থাকা প্রয়োজন যে, তাঁদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়। তাঁরা যথাযথ স্বীকৃতি পাবে। এই মুহূর্তটি হোক দায়িত্ববোধ, জবাবদিহিতা এবং দীর্ঘস্থায়ী সংস্কারের—রাজনৈতিক স্বার্থসিদ্ধির নয়।’

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের