‘বারবার মার খেয়েও পড়েছিলাম, রাজ ও রাজ্যের মঙ্গলের জন্যেই আলাদা হয়ে গেলাম’: পরীমণি

আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিল শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগেই নিজের ফেসবুকে স্বামী রাজের সঙ্গে আর সংসার করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। না ভক্তকুলের কাছে রীতিমতো বোমা ফাটানোর সমতুল্য। যদিও কোনও কারণ ব্যাখ্যা করেননি অভিনেত্রী। মাস কয়েক ধরেই ঢাকা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের অবৈধ সম্পর্ক নিয়ে তটস্থ পরীমণি। যদিও এই বিষয় একেবারেই অস্বীকার করেছেন রাজ। এমনকী বিদ্যাও সোশ্যাল মিডিয়ায় এসে পরীকে জানিয়ে গিয়েছেন তাঁর সঙ্গে লড়াইয়ে না নামতে। এদিকে নতুন বছর ভোরে পরীমণি বিছানায় রক্তারক্তি দুটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন, কেন রাজ এবং তাঁর সংসার টিকছে না, তা সাংবাদিক সম্মেলনে এসে পরিষ্কার করবেন তিনি। কিন্তু রাজের সন্মান এবং পুত্র রাজ্যের কথা ভেবে সাংবাদিক সম্মেলন থেকে পিছিয়ে এসেছেন অভিনেত্রী। আর কেন সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত থেকে সরে এসছেন পরীমণি?

সেটাও জানালেন। সদ্য পোস্ট করা ফেসবুক বিবৃতিতে পরীমণি লিখলেন, ‘একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে, বাচ্চা নেয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন, শত কোটি বার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নেই এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়ালো। আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিল শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকেনা। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। রাজ্যের দিকে তাকিয়ে বার বার সব ভুলে যাই। সব ঠিক করার জন্যে পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না । একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম।’

এছাড়াও রীতিমতো হুশিয়ারি দিয়ে পরী লিখলেন, ‘তবে আমার উপর তার আর তাঁর পরিবারের কোন অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।রাজ্য তাঁর বাবা মাকে একসঙ্গে নিয়ে বড় হতে পারলো না এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে…।’

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক