এই তিন বিশিষ্ট শিল্পীকে স্মরণ করা হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে

তিন ব্যাক্তিত্বেরই এই বছর জন্মশতবর্ষ। এবারের চলচ্চিত্র উৎসবে তাঁদের তৈরি ছবি ও তথ্যচিত্র দেখানো হব।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলচ্চিত্র জগতের তিন বিশিষ্ট শিল্পীকে এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্মরণ করা হবে। তাঁরা হলেন সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত ও মিকলোস জানকসো। এই তিন ব্যাক্তিত্বেরই এই বছরে জন্মশতবর্ষ। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে তাঁদের তৈরি ছবি ও তথ্যচিত্র দেখানো হবে। পাশাপাশি তাঁদের ওপর তৈরি তথ্যচিত্রও প্রদর্শিত হবে বিভিন্ন প্রেক্ষাগৃহে।  

আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে এবার করোনা সংক্রমণের জেরে পাল্টেছে চলচ্চিত্র উৎসবের সময়সূচী। অন্যান্য বছর নভেম্বর মাস থেকে শুরু হলেও গত বছর থেকে করোনা সংক্রমণের জেরে পাল্টেছে সেই সময়। তাই নভেম্বরের বদলে জানুয়ারি মাস থেকেই হচ্ছে চলচ্চিত্র উৎসব। সত্যজিৎ রায়কে তো আমরা সকলেই চিনি, এবার দেখা যাক বাকি দুই বিশিষ্ট শিল্পীর পরিচয়।

১৯২১ সালের ২মে সত্যজিৎ রায়ের জন্ম। জন্মশতবর্ষে বিশেষ সম্মান জানাতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে  সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’।  ‘অরণ্যের দিনরাত্রি’র পাশাপাশি দেখানো হবে তাঁর আরও বেশ কয়েকটি সিনেমা ও তথ্যচিত্র। সেগুলির মধ্যে থাকবে পথের পাঁচালি, নায়ক, শতরঞ্জ কে খিলাড়ি, সোনার কেল্লা, হীরক রাজার দেশে। এছাড়াও থাকবে উৎপলেন্দু চক্রবর্তীর বানানো তথ্যচিত্র ‘মিউজিক অফ সত্যজিত রে’, গৌতম ঘোষের তৈরি রেঃ লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ সাত্যজিৎ রে প্রভৃতি। 

চিদানন্দ দাশগুপ্ত, এবছর এই চলচিত্র ব্যাক্তিত্বেরও জন্মশতবর্ষ ১৯২১ সালের ২০ নভেম্বর অসমে তাঁর জন্ম। কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে তাঁর নির্দেশিত আমোদিনী এবং পোট্রেট অফ আ সিটি। 

মিকলোস জানকসো, হাঙ্গেরির একজন জনপ্রিয় পরিচালক। ১৯৭৪ সালে তাঁর তৈরি একটি ছবি ‘ইলেক্টা , মাই লাভ’ দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে। ১৯৭৫ এ এই ছবিটি কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। 

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১