অস্কারের মঞ্চে সঞ্চালককে চড়, উইল স্মিথের কান্ড দেখে মুখ খুললেন টলি তারকারা

অস্কারের মঞ্চে সঞ্চালককে চড়, উইল স্মিথের কান্ড দেখে মুখ খুলেছে ভারতীয় বিনোদন জগত। নিজেদের মতামত জানিয়েছেন টলিউডের বিশিষ্ট অভিনেতারাও।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অস্কারের মঞ্চে উইল স্মিথের হাতে সঞ্চালক ক্রিস রকের চড় খাওয়ার ঘটনায় উত্তাল সারা বিশ্ব। স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট কমেডিয়ান-সঞ্চালকের কটাক্ষের শিকার হওয়ায় মঞ্চে উঠে ভরা অডিটোরিয়ামে সঞ্চালককে চড় মারেন উইল স্মিথ। সেখানেই থেমে থাকেননি তিনি। আসন গ্রহণ করে তেড়ে গালিগালাজ করেন। স্মিথের এই আচরণে মুখ খুলেছে ভারতীয় বিনোদন জগত। একে একে নিজেদের মতামত জানিয়েছেন টলিউডের ঋত্বিক চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, সোহম চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট অভিনেতারা। 

এই ঘটনা নিয়ে অত্যন্ত বিরক্তিপ্রকাশ করেছেন টোটা। তাঁর মতে স্মিথ যা করেছেন একেবারে ঠিক কাজ করেছেন। ভরাসভায় একজন মহিলাকে এভাবে কটাক্ষ করা একেবারেই উচিত নয়। বিশেষত তাঁর অসুস্থতা নিয়ে। স্মিথের স্ত্রী অ্যালোপেশিয়ার রোগী। স্বভাবতই তাঁর মাথায় চুলের পরিমাণ অত্যন্ত কম। আর তা নিয়েই এদিন কটাক্ষ করা হয় তাঁকে। মেজাজ হারান স্মিথ। এপ্রসঙ্গে টোটা আরও বলেছেন ১টা নয় বরং  আরও ২-৩টে চড় বেশি মারা উচিত ছিল স্মিথের। অন্তত আমি ওই জায়গায় থাকলে তাই করতাম। বর্তমানে বিভিন্ন শোয়ে যেভাবে সঞ্চালকেরা বডি শেমিং থেকে শুরু করে ব্যাক্তিগত পর্যায়ে আক্রমণ করেন কিংবা কমেডি করতে গিয়ে তা ভাঁড়ামিতে পরিণত করেন তা নিয়েও টোটার আপত্তি রয়েছে। কারও ব্যাক্তিগত পরিসরে হস্তক্ষেপ করলে তাতে ঠিক সময়ে শিক্ষা দেওয়া উচিত। এমনটাই এক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন টোটা। 

এপ্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলতে গিয়ে অভিনেতা সোহম চক্রবর্তী এপ্রসঙ্গে নিজের অভিজ্ঞতা থেকে মতামত ব্যাক্ত করেছেন। সোহম বলেছেন তিনি নিজেও স্ত্রীর অপমান একেবারে সহ্য করতে পারেন না। শুধু তাই নয় শর্ট টেম্পার একজন মানুষ তিনি। বিয়ের আগে যখন স্ত্রী তানিয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন তখনও কেউ প্রেমিকাকে কিছু বললে তাঁকে ছেড়ে কথা বলতেন না। সোহম আরও বলেছেন বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে সঞ্চালকেরা যেভাবে মজা দিতে গিয়ে সবকিছুর মাত্রা ছাড়ান। তবে ইয়ার্কি, রসিকতা তা একটা স্তর পর্যন্ত নেওয়া যায়। সেটা যতক্ষণ পর্যন্ত না কাউকে আঘাত করছে ততক্ষণই তা গ্রহণযোগ্য। এখানে তো অভিনেতার স্ত্রীর অসুস্থতাকে নিয়ে ভরাসভায় মজা করা হয়েছে যা সঞ্চালকের থেকে একেবারেই কাম্য নয়। 

মুখ খুলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন সঞ্চালকের রসিকতা এক এক সময় এতটাই মাত্রা ছাড়ায় যে তা নেওয়া যায় না। আমার স্ত্রীকে নিয়ে এমন রসিকতা করলে আমিও চুপ থাকতাম না। চর কেন আমি ঘুষিও মারতে পারতাম। না মারলেও উপযুক্ত ব্যাবস্থা তো নিতামই। 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ