চুপিসাড়ে বিয়ে করলেন টলিউডের হার্টথ্রব নায়ক ইন্দ্রজিৎ বসু, পাত্রী কে?

সেই আনকেই বিয়ে করেছেন ইন্দ্রজিৎ বোস। কী চমকে গেলেন তো, হৃদয় ভেঙে তছনছ। না দুঃখ পাওয়ার কিছু নেই। কারণ তাঁর বিয়েটা চিত্রনাট্যের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে ফের বিয়ের সানাই। চুপিসাড়ে বিয়ে করে ফেললেন টেলিভিশনের হার্টথ্রব ইন্দ্রজিৎ বোস। যিনি এই মূহুর্তে সান বাংলার ‘সাথী’ সিরিয়ালের নায়ক। বছরের শুরু থেকেই টলিউডের একের পর এক তারকা সাতপাকে বাঁধা পড়ছেন। পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া থেকে কাঞ্চন-শ্রীময়ী, সন্দীপ্তা সেন, রুপাঞ্জনা মৈত্র-সহ একাধিক তারকারা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। এবার এই তালিকায় নাম জুড়ল টলিউডের আরেক নায়কের, তিনি হলেন টলিউডের হার্টথ্রব নায়ক ইন্দ্রজিৎ বোস। কিন্তু অভিনেতার বিয়ের খবর কাকপক্ষীতেও কেন টের পেল না? কাকে বিয়ে করলেন তিনি? সূত্রের খবর, সাথী ছবিতেই অভিনয় করেছেন তাঁর স্ত্রী আন মেরি, ইভানের চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ বোস।

সেই আনকেই বিয়ে করেছেন ইন্দ্রজিৎ বোস। কী চমকে গেলেন তো, হৃদয় ভেঙে তছনছ। না দুঃখ পাওয়ার কিছু নেই। কারণ তাঁর বিয়েটা চিত্রনাট্যের জন্য। হ্যাঁ, ‘সাথী’ সিরিয়ালে ইন্দ্র-আন বিয়ে করেছেন। অর্থাৎ অন-স্ক্রিনেই বিয়ে সেরেছেন তাঁরা। আসলে সিরিয়ালের যাঁরা নিয়মিত দর্শক তাঁরা জানেন আনের সঙ্গে ইভানের মৃত ওম স্যান্যালের চেহারার হুবহু মিল, আর তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে, ইভানকে ওম আর বৃষ্টির হারিয়ে যাওয়া সন্তান হিসেবে অলোকেশ স্যান্যালের বাড়িতে প্রতিষ্ঠিত করা হবে। অলোকেশ বৃষ্টির সঙ্গে যে অন্যায় করেছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্যই ইভান শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয়। স্বর্ণময়ী খুব সহজেই ইভানকে ওম আর বৃষ্টির নিখোঁজ হয়ে যাওয়া সন্তান হিসেবে মেনেও নেন।

ইভান স্বর্ণময়ীর অনুরোধে রাজি হয় এবং জানায় সে বিবাহিত। মেঘলার সঙ্গে তাঁর লুকিয়ে বিয়ে হয়েছে। আদতে যদিও ঘটনাটা মিথ্যে। এরপর স্যান্যাল বাড়িতে যাওয়ার দিন সকালে ইভান আর মেঘলা একটা মন্দিরের সামনে দেখা করে। এবং মেঘলার প্রস্তাবে ইভান মেঘলার মাথায় আচমকা সিঁদুর পড়িয়ে দেন। সেখানে সমস্ত রীতি মেনে তাকে নববধূ হিসেবে বাড়িতে আসেন তাঁরা।

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি

তোলাবাজির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেফতার তৃণমূল নেতা

আইপিএলে বিরাট ইতিহাস কোহলির, কোন রেকর্ড গড়লেন?

নারকেল কাটার ফাঁকে আপন মনে গান গেয়ে নেট দুনিয়ায় শোরগোল ফেললেন যুবক

‘‌দেশের নিরাপত্তার সঙ্গে আপস নয়’‌, বনগাঁ সীমান্ত পরিদর্শন করে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর

মুম্বই থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার

হাড়োয়াতে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের

রজত পাতিদার নন, পঞ্জাবের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে আরসিবি

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

‘‌যেখানে অবৈধ নির্মাণ–দখল থাকবে, সেখানে বুলডোজার চলবে’‌, কড়া বার্তা দিলীপের

হাওড়া পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে ২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪