শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন টলিউড তারকারাও

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বুধবার বলিউড বাদশাহ শাহরুখ খানের (Sharukh Khan) ৫৭ তম জন্মদিন (57Th birthday)। অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে বুধবার মধ্য রাত থেকেই মন্নতের সামনে ভক্তদের ভিড় উপচে পড়ছে। সোশ্যাল মিডিয়াতেও কিংখানের জন্মদিনকে ঘিরে ফ্যানেদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। তবে শুধু অনুরাগীরাই নয় কিংখানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতার পরিবার পরিজন থেকে বলিউডের অনান্য তারকারাও। পশ্চিমবঙ্গের সঙ্গেও কিংখানের নিবিড় সম্পর্ক। এই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউড বাদশাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধায়ের প্রিয় পাত্র তিনি। পাশপাশি টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীর সঙ্গেও সু-সম্পর্ক রয়েছে তাঁর। বলিউডের পাশপাশি তাই কিংখানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের (Tollywood) তারকারাও।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিংখানের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যদিকে অভিনেত্রী সায়ন্তিকা বন্ধ্যোপাধায় একটি ভিডিও বার্তার মাধ্যমে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশপাশি কিংখানের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

বলিউড বাদশাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের ‘দ্য ইন্ডাস্ট্রি’ প্রসেনজিত চট্ট্যোপাধায় (Prasenjeet Chattyopadhay)। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শাহরুখের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে প্রসেনজিত লিখেছেন ‘শুভ জন্মদিন বাদশাহ’।

কিংখানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলিউড পরিচালক সৃজিত মুখ্যোপাধায়ও এক ট্যুইট বার্তায় অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক।

আরও পড়ুনঃ শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?