স্বরূপ বিশ্বাসের সঙ্গে তর্ক-বিতর্কের মধ্যেই ফেডারেশন গিল্ডের সদস্য হলেন দেব

বহুদিন ধরেই দেব বনাম ফেডারেশনের ঠান্ডা লড়াই চলছে। ফেডারেশনের বিরুদ্ধে অনেক কথাই বলেছেন অভিনেতা-প্রযোজক দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই দেব বনাম ফেডারেশনের ঠান্ডা লড়াই চলছে। ফেডারেশনের বিরুদ্ধে অনেক কথাই বলেছেন অভিনেতা-প্রযোজক দেব। যদিও পাল্টা জবাবও দিয়েছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। সুতরাং এই তর্ক-বিতর্ক বহুদিন ধরেই চলছে। এর মাঝেই এবার নতুন দায়িত্ব পেলে টলিপাড়ার ‘রঘু ডাকাত’। ফেডারেশন গিল্ডের সদস্য করা হয়েছে সুপারস্টারকে। সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সদস্য করা হয়েছে দেবকে। আর সেই সদস্যপদ সাদরে গ্রহণ করেছেন টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা, এবং বিষয়টি ভক্তদের জানিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টও করেছেন তিনি এবং সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।

দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে টলিপাড়ার ৭০০ টেকনিশিয়ান এবং কলাকুশলীদের জন্যে স্বাস্থ্যসাথীর আবেদন করেন অভিনেতা। দেবের অনুরোধ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যেই গিল্ডের নতুন দায়িত্ব পেলেন অভিনেতা। প্রসঙ্গত, এই গিল্ডও ফেডারেশনের আওতায় রয়েছে। তাছাড়া এই প্রথমবার কোনও অভিনেতা, প্রযোজক কে ফেডারেশনের সদস্য করা হল। এই বিষয়ে গিল্ডের সম্পাদক মহম্মদ হাসানুজ্জামান দেবকে সম্বোধন করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বিগত ২০ বছর ধরে বাংলা চলচ্চিত্রে আপনার (দেব) অনন্য অবদান ও কৃতিত্ব আমাদের সকলকে মুগ্ধ করেছে। আমাদের সংস্থার সদস্যপদ গ্রহণ করে এবং আপনার মতো একজন কৃতি ও খ্যাতিমান ব্যক্তিত্বের আমাদের সংস্থার সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে আমাদের কাছে গর্বের বিষয়, যা আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আপনার এই সম্মতিতে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।’

তবে এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, সাধারণত কোনও অভিনেতা বা প্রযোজক সরাসরি গিল্ড বা সরাসরি ফেডারেশনের সঙ্গে যুক্ত হতে পারেনা। তবে এ বিষয়ে আর বেশি কিছু তিনি বলতে পারবেন না। আসলে টেকনিশিয়ানদের স্বাস্থ্য সাথী কার্ডকে কেন্দ্র করেই দেবের সঙ্গে স্বরূপ বিশ্বাসের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। দেব জানিয়েছিলেন, স্বরূপ বিশ্বাস স্বাস্থ্য সাথীর বিরোধীতা করছেন। কিন্তু ফেডারেশন সভাপতি যুক্তি দেখিয়েছিলেন যে, তিনি বিরোধীতা নয়, বরং টেকনিশিয়ানদের স্বার্থেই একটি বিকল্প প্রকল্পের ব্যবস্থার কথা বলেছিলেন।

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর