‘নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব’ : সব্যসাচী

আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মঙ্গলবার আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্র অনুযায়ী, এখনো কোমায় আচ্ছন্ন অভিনেত্রী। ৭২ ঘন্টা কেটে যাওয়ার পর এখনও জ্ঞান ফেরে নি তাঁর। বুধবার চিকিৎসকরা জানিয়েছিলেন, অভিনেত্রী শুধু হাত-পা এবং চোখ নাড়াচ্ছেন। তাঁর একদিক পুরো অসাড় হয়ে গিয়েছে।

তবে যেহেতু তাঁর অল্প বয়স তাই এ যাত্রায় কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে অভিনেত্রীর শারীরিক আপডেট জানার জন্যে একেবারে মুখিয়ে রয়েছেন তাঁর ভক্ত এবং শুভানুধ্যায়ীরা। হাসপাতাল চত্বরে একেবারে কড়া নিরাপত্তা অবলম্বনে রাখা হয়েছে অভিনেত্রীকে। ডাক্তার এবং পরিবার ছাড়া অভিনেত্রীর কাছে যাওয়ার অনুমতি নেই কারুর। তবে এখনও জ্ঞান ফেরেনি তাঁর। এমনকি আজ সকাল পর্যন্তও ঐন্দ্রিলার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয় নি বলেই জানিয়েছেন সবাই।

এদিকে অভিনেত্রীর এই অবস্থায় তাঁর কাছছাড়া করছেন না ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরী। মাস কয়েক আগে অভিনেত্রী যখন ফুসফুস ক্যান্সারের চিকিৎসা চলছিল, তখন ঐন্দ্রিলার যাবতীয় শারীরিক আপডেট অভিনেতা তাঁর সোশ্যাল মাধ্যমে আপডেট করতেন। কিন্তু ঐন্দ্রিলার আচমকা অসুস্থতা যেন সব্যসাচীকেও ভাবনার মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

এই অবস্থায় গতকাল সকালে অভিনেতা সৌরভ দাস ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, ‘আমি আর দিব্য সব্যসাচীর সঙ্গে শুরু থেকে রয়েছি। তবে ফোন তোলার মতো পরিস্থিতি নয় এখন। সঠিক সময় সব্য ঠিক জানিয়ে দেবে, যেমনটা ও সবসময় করে আসছে।’ আর আজ দুপুরের দিকে সব্যসাচী চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।’ উল্লেখ্য, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মাথায় রক্তজমাট বেঁধে গিয়েছিল অভিনেত্রীর। সেই কারণে মঙ্গলবার রাতেই তাঁর অস্ত্রোপচার করতে হয়। সেদিন থেকে কোমায় তিনি। দিনরাত চিকিৎসকের পর্যবেক্ষণে করছেন। আপাতত অভিনেত্রীর খবর জানার অপেক্ষায় ভক্তরা।

কারুর ট্র্যাজেডিতে স্বস্তি, বিজয় সরকারের চাকরি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর সুপ্রিম কোর্টের

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী