জন্মদিনে ‘সত্যবতী’ রূপে আত্মপ্রকাশ রুক্মিণীর, বান্ধবীকে কীভাবে শুভেচ্ছা জানালেন দেব?

সমাজমাধ্যমে বান্ধবীকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি পোস্ট দেব লিখলেন, ‘আমার একমাত্র সত্য। শুভ জন্মদিন রুক্মিণী।’

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেরা সম্পর্কে এখনও শিলমোহর না দিলেও ভক্তদের বুঝতে বাকি নেই যে, তাঁরা একে অপরকে ছাড়া অপরিপূর্ণ। কিন্তু বিয়েটাই বা কবে করবেন তাঁরা, আর সম্পর্কে স্বীকৃতি দেবেনই বা কবে, তা জানতে গভীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। হ্যাঁ, কথা হচ্ছে টলিউড সুপারস্টার দেব এবং তাঁর কথিত প্রেমিকা রুক্মিণী মৈত্রকে নিয়ে। যার আজ জন্মদিন। আর প্রেমিকার জন্মদিনের দিনই দারুণ উপহার দিলেন দেব, রুক্মিণীকে। কী দিলেন? তবে এ যেন অন্য রকম উপহার। ২৭ জুন অভিনেত্রীর জন্মদিনের দিনেই ‘সত্যবতী’ রূপে অভিনেত্রীর পূর্ণাঙ্গ লুক প্রকাশ করলেন বোমকেশ দেব।

হ্যাঁ, এবার দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিতে অভিনয় করবেন রুক্মিণী, তিনি যে দেবের ছবিতে সত্যবতী হচ্ছেন, সে খবর অনেক আগেই প্রকাশিত হয়েছিল। এবার সুপারস্টার নিজেই অভিনেত্রীর ফাস্ট লুক নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিলেন। ছবির পোস্টার জানান দিচ্ছে সত্যবতী অন্তঃসত্ত্বা। ছবির পোস্টারেই স্পষ্ট চরিত্রের স্ফীতোদর। শুধু তাই নয়, অভিনেত্রীর জন্মদিনে দেব কী ভাবে তাঁকে শুভেচ্ছা জানালেন, তা নিয়েও কৌতূহল ছিল ভক্তদের মধ্যে।

সমাজমাধ্যমে বান্ধবীকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি পোস্ট দেব লিখলেন, ‘আমার একমাত্র সত্য। শুভ জন্মদিন রুক্মিণী।’ ছবিতে দু’জনের অন্তরঙ্গ কিছু ছবির পাশাপাশি বিদেশে ছুটি কাটানোর কিছু ছবি ভাগ করে নিলেন অভিনেতা। তবে জন্মদিন কী ভাবে পালন করবেন তা জানাতে নারাজ রুক্মিণী। এর আগে সত্যবতী লুক নিয়ে রুক্মিণী বলেছিলেন, ‘‘লুকটা পোস্ট করার পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি। আমি নিজেও ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু দর্শকের উৎসাহ দেখে আমি অভিভূত।’’ এ বার অন্তঃসত্ত্বা লুক প্রকাশ্যে আসতেই সত্যবতীকে নিয়ে নতুন চর্চা শুরু হল সোশ্যাল মিডিয়ায়। আগামী ১১ অগস্ট মুক্তি পাবে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে