‘ভূতের ভবিষ্যৎ’-খ্যাত ‘আত্মারাম’-কে বাঁচাতে এবার অভিনব উদ্যোগ টলিউডের

এবার তাঁর শিল্পীর চিকিৎসার জন্য অভিনব উদ্যোগ নিলেন টলিউডের একাধিক তারকা। যাঁদের মধ্যে আছেন সন্দীপ রায়, লগ্নজিতা, অনিক দত্ত, নির্মল ধরের মতো একাধিক ব্যক্তিত্বরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই মারণরোগের সঙ্গে লড়ছেন অভিনেতা উদয় শংকর পাল। কিন্তু রোগের শেষ পর্যায়ে অভিনেতাকে দেখার কেউ নেই। চিকিৎসার খরচ জোগাতেও তিনি অক্ষম। তাই শেষ মুহূর্তে অভিনেতার সমস্ত দায়িত্ব নিলেন টলিউডের আর্টিস্ট ফোরাম। সারাটা জীবন থিয়েটারকে দিয়েছেন উদয় শংকর পাল। বেশ কয়েকটি কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। ছোট হোক বা বড়, কখনই কোনও চরিত্র নিয়ে মাথা ঘামাননি অভিনেতা। বরং অভিনয় দিয়েই মন জয় করে নিয়েছেন সকলের। ঠিক যেমন তাঁর অভিনীত ‘ভূতের ভবিষ্যৎ’-এ বিহারি রিকশাওয়ালার ভূমিকায় ‘আত্মারাম’-এর চরিত্র এখনও ঠাসা লোক জনের মনে। সেই মানুষটাই আজ ক্যানসারের সঙ্গে লড়ছেন।

এবার তাঁর শিল্পীর চিকিৎসার জন্য অভিনব উদ্যোগ নিলেন টলিউডের একাধিক তারকা। যাঁদের মধ্যে আছেন সন্দীপ রায়, লগ্নজিতা, অনিক দত্ত, নির্মল ধরের মতো একাধিক ব্যক্তিত্বরা। সঙ্গে একটি ফেসবুক পোস্টে তাঁরা লিখলেন, প্রত্যেকেই জানেন উদয় শংকর পাল ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। এই মূহুর্তে তিনি আর্থিক অভাব ও একাকিত্বে ভুগছেন। তাই তাঁর চিকিৎসার জন্যে পর্যাপ্ত অর্থের জন্যে তাঁরা ফান্ড রেইজিং-এর চেষ্টা করছেন। বর্ষীয়ান অভিনেতার অসুস্থতার খবর প্রথমে ফেসবুকের মাধ্যমে জানান পরিচালক অভিজিৎ পাল।

তিনিই উদয়বাবুর ছবি শেয়ার করে তাঁর রোগের কথা জানান সবাইকে। শুধু ‘ভূতের ভবিষ্যৎ’ নয়, ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’র মতো একাধিক ছবিতে সাবলীল ভাবে অভিনয় করেছেন উদয় শংকর পাল। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে ব্যাকুল হয়ে রয়েছেন পরিচালক অনীক দত্তও। জানা যায়, গত ডিসেম্বর মাসে কাশির সঙ্গে রক্ত বেরোলে তাঁকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়। তখনই ক্যানসারের কথা জানতে পারেন। কিন্তু এই মুহূর্তে এই রোগের চিকিৎসা করার মতো ক্ষমতা নেই উদয়বাবুর। কিছুদিন আগেই তাঁকে আর্টিস্ট ফোরামের তৎপরতায় হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে আর কোনও শিল্পীরা যাতে ভবিষ্যতে অর্থের অভাবে মারা না যান, তাঁরা যাতে জীবনবীমা পান, সেই বিষয়টাও দেখা উচিত বলে মনে করেন অনীক দত্ত।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল