‘একমাত্র তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে’, প্রখ্যাত গায়িকা জানকির মৃত্যুতে শোকস্তব্ধ তৃষা

তামিল ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছায়া। শনিবার (১১ জুলাই) প্রয়াত হয়েছেন প্রখ্যাত গায়িকা এস জানকি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিল ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছায়া। শনিবার (১১ জুলাই) প্রয়াত হয়েছেন প্রখ্যাত গায়িকা এস জানকি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকপ্রকাশ করেছেন। ২০১৮ সালে সুপারহিট ছবি ‘৯৬’-এ জানকি নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। যদিও সেই দৃশ্যটি পরে বাদ দিয়ে দেওয়া হয় বিতর্কের ঝড় ওঠার কারণে। গায়িকার মৃত্যুতে তিনিও শোক প্রকাশ করে ছেন। ছবিটি রিলিজের পর জানকি নিজে ছবির সমস্ত প্রধান তারকাদের সঙ্গে দেখা করেছিলেন।

তখনকার একটি মুহূর্ত শেয়ার করে ইনস্টাগ্রামে তৃষা লিখলেন, ‘আমার অন্যতম বিশেষ একটি ছবিতে তোমার নাম থাকাটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান হয়ে থাকবে। কিন্তু তোমাকে জানা এবং তোমার ভালবাসা পাওয়াটা আমার কাছে এমন এক অনুভূতি যা আমি চিরকাল আমার সঙ্গে থাকবে। তোমার উষ্ণ আলিঙ্গন, তোমার দয়া, তোমার হাসি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমাকে সবসময় মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যে, শ্রেষ্ঠ শিল্পীরাই হলেন সবচেয়ে বিনয়ী আত্মা। তোমার কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে। শান্তিতে বিশ্রাম নাও জানকী আম্মা। তোমার অভাব আমি ভীষণভাবে অনুভব করব।’ ছবিগুলিতে দেখা যাচ্ছে, তৃষা সিনেমার সেই ট্রেডমার্ক হলুদ কুর্তা ও নীল স্কার্ফ পরে জানকিকে জড়িয়ে ধরে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

প্রসঙ্গত, ‘৯৬’ ছবিতে তৃষা জানকি নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন, যাকে আদর করে ‘জানু’ বলে ডাকা হয়। যিনি ভাল গান করেন। কিন্তু দৃশ্যটি বাদ দেওয়া হয়েছে। জানকির মৃত্যুর পর তৃষার বাদ পড়া ওই দৃশ্যটিকে খুঁজে বের করে ভক্তরা গায়িকার স্মৃতিচারণ করেছেন। প্রসঙ্গত, এস জানকী, যিনি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, সংস্কৃত, ওড়িয়া, তুলু, উর্দু, পাঞ্জাবি, বাডগা, বাংলা, কোঙ্কনি এবং ইংরেজি, জাপানি, জার্মানি ও সিংহলির মতো একাধিক ভাষায় হাজার হাজার গান গেয়েছেন। ১১ জুলাই, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মহীশূরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। ১২ জুলাই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান