বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

দ্বিতীয় সন্তানের সঙ্গে অন্তঃসত্ত্বা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দক্ষিণ আফ্রিকায় 'কিং'-এর সেটে ছবির নায়িকাকে যত্নে রাখছেন শাহরুখ খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় সন্তানের সঙ্গে অন্তঃসত্ত্বা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দক্ষিণ আফ্রিকায় ‘কিং’-এর সেটে ছবির নায়িকাকে যত্নে রাখছেন শাহরুখ খান। কিং-এর সেট থেকে একাধিক ছবি-ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দিন কয়েক আগেই রণবীর সিংহের সঙ্গে দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার খবর দিয়ে ভক্তদের চমকে দেন দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালে মেয়ে দুয়াকে পরিবারে স্বাগত জানান অভিনেত্রী। তাঁর দেড় বছরের মধ্যে আবারও মা হতে চলেছেন দীপিকা। তবে এই অবস্থাতেও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সুপারস্টার আল্লু অর্জুনের ‘রাকা’তে নায়িকার চরিত্রে রয়েছেন দীপিকা। এছাড়া শাহরুখের ‘কিং’-এও নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন কিং-এর টিম, সেখান থেকেই শুটিং সেটের একের পর এক ছবি ভাইরাল হয়েই চলেছে। এবার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছবির সেটে গর্ভবতী দীপিকা পাডুকোনকে সিঁড়িতে উঠতে সাহায্য করছেন শাহরুখ খান। এই সৌজন্যের জন্য ভক্তরা সুপারস্টারকে সত্যিকারের ভদ্রলোক বলে আখ্যা দিয়েছেন। ক্লিপটিতে দেখা গিয়েছে, শাহরুখ খান গর্ভবতী দীপিকা পাড়ুকোনকে সিঁড়ি বেয়ে উঠতে সাহায্য করার জন্য তাঁর হাত বাড়িয়ে দিচ্ছেন। তাঁর এই আন্তরিক অঙ্গভঙ্গির জন্য ভক্তরা অভিনেতার ব্যাপকভাবে প্রশংসা করেন। ফাঁস হওয়া অন্য একটি ছবিতে দেখা গিয়েছে, দুই তারকা সেটে বসে রয়েছেন পাশাপাশি, তারা একে ওপরের সঙ্গে মিষ্টি মুহূর্ত ভাগ করে নিচ্ছেন।

 

‘ওম শান্তি ওম’, ‘পাঠান’-এর মতো ছবিতে তাঁরা নিজেদের অনবদ্য রসায়ন ভাগ করে নিয়েছেন। এই ছবিগুলির পর আবারও এই জুটি সিদ্ধার্থ আনন্দের অ্যাকশনধর্মী ‘কিং’-এর জন্য একত্রিত হয়েছেন। দীপিকাকে সাহায্য করার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্তরা শাহরুখ খান কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, এবং শাহরুখ খানকে ‘Real Gentlemen’ বলে অভিহিত করেছেন। কিং-এ আরও অভিনয় করছেন, অভিষেক বচ্চন, সুহানা খান, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্লা, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং রানী মুখোপাধ্যায়-সহ অনেকে। জানা যাচ্ছে, এই ছবিতে শাহরুখ খান নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। ছবিটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান