জানেন কী, মাত্র ৯ মিনিটে ‘তুম কো দেখা তো’-গানটি লিখেছিলেন জাভদ আখতার?

বেচারা আমাকে মধ্যরাতের এলকোহল আড্ডার অষ্টম বা নবম পেগের সময় জিজ্ঞেসা করল, গানটি শেষ হইতেছে কিনা!

Share:

নিজস্ব প্রতিনিধি: জাভেদ আখতার, বলিউডের একজন প্রখ্যাত গীতিকার এবং সুরকার। মাঝে মধ্যেই বেফাঁস মন্তব্যের কারণে সংবাদের শিরোনাম বনে যান তিনি। কিছুদিন আগেই পাকিস্তানের একটি অনুষ্ঠানে গিয়ে সে দেশের নিন্দা করে সংবাদের শিরোনামে এসেছিলেন তিনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক্কেবারে তোলপাড় পড়ে যায়। কেউ কেউ তাঁর সাহসের প্রশংসা করেন আবার কেউ কেউ তাঁকে চরম নিন্দা করেন।

সম্প্রতি আবারও তিনি সংবাদের শিরোনামে এলেন। কেন? জানেন কী, একসময় গীতিকার-লেখক জাভেদ আখতার ১০ মিনিটের কম সময়ের মধ্যে গান লিখতেন। যা কিনা আশ্চর্যজনক! এই কারণে মাঝে মধ্যেই তাঁর অভিনেত্রী স্ত্রী শাবানা আজমি রসিকতা করে বলেন, প্রযোজকরা যদি জানতে পারেন যে, তিনি গান লিখতে কত সময় নেন তাহলে তাঁকে তাঁরা অর্থ দিতেই চাইবে না।

কলকাতায় একটি সাম্প্রতিক FICCI ইভেন্টে, জাভেদ আখতার স্মরণ করেছিলেন, “আমি ১০ মিনিটের কম সময়ে গান লিখি। সিলসিলার পরে, যশ চোপড়ার চতুর্থ সহকারী আমার কাছে এসে অনুরোধ করেছিল যে আমি তার ছবির জন্যে যাতে গান লিখি। কিন্তু তখন তাঁর কাছে কোন টাকা ছিল না, তাও আমি রাজি হয়েছিলাম। গান লিখলাম, কিন্তু বিনা পয়সায় কাজ করায় একটা অসম্পূর্ণতা থেকে যায়।  প্রতি সন্ধ্যায়, আমরা চা পান করতাম এবং চিট-আড্ডা দিতাম। এবং আমি তাঁকে কথা দিয়েছিলাম খুব শীঘ্রই গানের কাজ শেষ করে দেবো। কিন্তু আমি দেরি করতে থাকলাম, তারপর একদিন, বেচারা আমাকে মধ্যরাতের এলকোহল আড্ডার অষ্টম বা নবম পেগের সময় জিজ্ঞেসা করল, গানটি শেষ হইতেছে কিনা! তখন আমি একটি কাগজ এবং একটি কলম চেয়ে গানটি শেষ করার সিদ্ধান্ত নিলাম। আমি নিশ্চিতভাবে জানি যে গানটি আমি নয় মিনিটে লিখেছিলাম কারণ তাঁকে শেষ ট্রেনটি ধরতে হয়েছিল। নয় মিনিটে শেষ করে তাঁর হাতে দিলাম। গানটি ছিল ‘তুম কো দেখা তো ইয়ে খেয়াল আয়া’, যা জগজিৎ সিং গেয়েছিলেন। এটা লেখা হয়েছিল সম্ভবত রাত সাড়ে ১২টায়, আট বা নয় পেগ টানার পরে, মাত্র নয় মিনিটে।” গানটি ‘সাথ সাথ’ ছবিতে উপস্থিত হয়েছিল, যাতে অভিনয় করেন, ফারুক শেখ, দীপ্তি নাভাল, সতীশ শাহ এবং নীনা গুপ্তা অভিনীত।

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন